Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক এমডি ও ডিএমডির বিরুদ্ধে দুর্নীতির ৪ মামলা

ডেস্ক নিউজ : রোববার (৩০ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আজিজুল হক বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। প্রথম মামলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক এমডি ও ডিএমডির বিরুদ্ধে এক কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। 

মামলার আসামিরা হলেন- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিএফও মোহাম্মদ নাদিম। এজাহার অনুযায়ী, ২০১৯ সাল থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে আসামিরা নিয়োগপত্রের শর্ত ভঙ্গ করে মূল বেতনের অতিরিক্ত সাতটি পর্যায়ে মোট ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করেন।
 
দ্বিতীয় মামলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির জেনারেল লেজার (জিএল) হিসাব থেকে ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফরমান আর চৌধুরী এবং মোহাম্মদ নাদিমকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, দুই আসামি পরস্পর যোগসাজশে ব্যাংকের জিএল হিসাব থেকে বিভিন্ন ভাউচারের মাধ্যমে মোট ৮৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

তৃতীয় মামলায় এজেন্ট ব্যাংকিং কমিশনের উপর আরোপিত সোর্স ট্যাক্স সরকারি কোষাগারে জমা না দিয়ে ৩৬ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি করার অভিযোগ।মামলার আসামিরা হলেন- সাবেক এমডি ফরমান আর চৌধুরী, সাবেক ডিএমডি মোহাম্মদ নাদিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী ও সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক আবেদ আহাম্মদ খান।

এজাহারে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ৩৬১ কোটি ১০ লাখ ৬২ হাজার ৩৩২ টাকা কমিশনের উপর ১০ শতাংশ হারে সোর্স ট্যাক্স বাবদ ৩৬ কোটি ১১ লাখ ৬ হাজার ২৩৩ টাকা কর্তন করলেও তা সরকারি কোষাগারে জমা দেননি। ফলে সরকারের ৩৬ কোটি ১১ লাখ টাকারও বেশি রাজস্ব ক্ষতি হয়েছে।

চতুর্থ মামলায় বোনাস বাবদ নিজ প্রাপ্যতার অতিরিক্ত ৫৩ লাখ ৮০ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ওই মামলায়ও ফরমান আর চৌধুরী ও মোহাম্মদ নাদিমকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক থেকে বোনাস বাবদ নিজ প্রাপ্যতার অতিরিক্ত ওই টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।  আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে। 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান

1

জেলেনস্কি একজন ‘বিভ্রান্ত ভাঁড়’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2

৫০তম বিসিএস প্রিলি চলছে, ২ লাখ ৯০ হাজার চাকরিপ্রার্থী

3

‘ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ’

4

ধুরন্ধরের দাপটে 'কেজিএফ ২' -এর রেকর্ড ভাঙল

5

পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধারে সক্ষম হয়েছে: ডিএমপি কমিশনা

6

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল : ইসি মাছউদ

7

আলোচনা ব্যর্থ : পাকিস্তান-আফগানদের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ

8

নির্বাচনের বিষয়ে আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চাই : সিইসি

9

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

10

যতক্ষণ বেঁচে থাকব, দেশবাসীকে ছেড়ে যাবো না

11

এবার অস্কারের পথে শ্যালামে

12

যেকোনো সময় শুরু হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

13

দেড় দিনে টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়া স্কোয়াডে বড় চমক

14

আজকের মুদ্রার রেট: ৩ জানুয়ারি ২০২৬

15

যে পদ্ধতিতে খতম তারাবিহ পড়ার আহ্বান জানাল ইসলামিক ফাউন্ডেশন

16

শাশুড়িকে নিয়ে নতুন তথ্য দিলেন বুবলী

17

বন্ধ শ্রমবাজার চালুর বিষয়ে জানতে চেয়েছেন নতুন প্রবাসী কল্যাণ

18

দুধের সঙ্গে কোন খাবার শরীরের ক্ষতি করে?

19

পোস্টাল ভোট ব্যবস্থা সারাবিশ্বের জন্য রোল মডেল: সিইসি

20