Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

একাত্তরের যুদ্ধের পর চব্বিশের যুদ্ধে এসে সেই তরুণদের দেখলাম

ডেস্ক নিউজ : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে তরুণদের মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই সঙ্গে তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘৭১-এর মুক্তিযুদ্ধে যে বয়সের ছেলে-মেয়েদের দেখেছিলাম, ২৪-এর যুদ্ধে আবার সেই তরুণদের রাস্তায় খুব কাছে থেকে তোমাদের পাশে থেকে দেখলাম।’

মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ-এর আয়োজনে ‘তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ’ শিরোনামে আন্তঃকলেজ বিতর্ক উৎসব, ২০২৫-এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের ভেতরে যে স্পৃহা, এনার্জি, যে শক্তি আমি দেখেছি, নতুন করে দেশটাকে গড়তে তোমরা সেই সাহসিকতাকে কাজে লাগাবে। আমি চাই সেই বাংলাদেশ গড়ে উঠুক।’উপদেষ্টা আরও বলেন, ‘সারা পৃথিবী বলবে, বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে নারী ও শিশুরা নিরাপদ।’

তিনি নতুন দেশে নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের কাছে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। শারমীন এস মুরশিদ বলেন, ‘ন্যায্যতা, সাম্য, সুশাসন—একটি রাষ্ট্রের গণতন্ত্রের স্বপ্নগুলো নিয়েই সেদিন শুরু হয়েছিল। কিন্তু আমরা গণতন্ত্রের শিকড় গড়ে তুলতে পারিনি।’

 

তিনি আরও বলেন, ‘আমরা ১৬ বছর পথ হারিয়ে ফেলেছি। চলতে চলতে ভ্রান্ত পথে চলে গেছি, দেশে অত্যাচারের পাহাড় গড়ে উঠেছে। স্বৈরতন্ত্রের আবির্ভাব এবং তার চরম বিকাশ দেখেছি। যার ফলে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো ২৪-এর জুলাই যুদ্ধে জেগে উঠল নতুন করে সেই প্রজন্ম, তরুণ প্রজন্ম। আমি আবার সেই তরুণ ছেলেমেয়েদেরকে দেখতে পেলাম।’

উপদেষ্টা আরও বলেন, ‘নতুন করে বাংলাদেশ গড়ার সুযোগ দ্বিতীয়বার আমরা পেতে পারি, তা ছিল কল্পনার অতীত। ২০২৪-এর জুলাই যুদ্ধে তোমরা যে ঐক্য সৃষ্টি করেছিলে, সেটা ভেঙে যেতে দেওয়া হবে না। মতাদর্শের ভিন্নতায় দেশকে ভেঙে দেওয়া যাবে না। সকলকে ভালোবেসে এক জায়গায় দাঁড়াতে হবে।’

শেষে উপদেষ্টা দেশ গড়ার শপথ বাক্য পাঠ করান।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলা, জরুরি অবস্থা জারি

1

মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

2

আমার চেহারায় কৃত্রিম কিছু ব্যবহার করিনি: জয়া

3

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল

4

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

5

পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা

6

যে দেশে পুরুষের অভাবে ‘স্বামী ভাড়া’ করছেন নারীরা!

7

রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

8

সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি রুমিন ফারহানা

9

অবশেষে সেই চীনা যুবককে আশ্রয় দিল যুক্তরাষ্ট্র

10

ইরানে এখন এক কেজি মাংসের দাম এক কোটি রিয়াল

11

মজলুম থেকে জালিম হইয়েন না: আসিফ মাহমুদ

12

জাইমা রহমানের প্রশংসা করলেন তানজিন তিশা

13

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

14

অন্তবর্তীকালীন সরকার ইচ্ছে করে বিলম্ব না করলে নির্বাচন পেছান

15

বিদেশিদের ভয়-হয়রানি বন্ধে হাইকোর্টের যুগান্তকারী রায়

16

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

17

বিক্রান্ত ম্যাসির নতুন সিনেমা ‘হোয়াইটে’ গাইবেন জেনিফার লোপেজ

18

হোবার্ট পুরুষ দল প্রথম বিগ ব্যাশ জেতার এক বছরের মধ্যেই আক্ষে

19

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

20