Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় প্রথমবারের মতো ময়লা কুড়ানোর প্রতিযোগিতা

ডেস্ক নিউজ : শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ময়লা কুড়ানোর প্রতিযোগিতা ‘ডিএনসিসি স্পোগোমি গেম ২০২৬’।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর উত্তরখানে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে ওয়ান ব্যাগ ট্রাশ-এর সহযোগিতায় ময়লা কুড়ানোর এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ এজাজ বলেন, ঢাকার ধারণক্ষমতার তুলনায় প্রায় পাঁচগুণ বেশি মানুষ বসবাস করছে। ফলে বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে। এই বর্জ্য ব্যবস্থাপনায় কমিউনিটি এনগেজমেন্ট বাড়াতে এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতেই স্পোগোমি গেমসের আয়োজন করা হয়েছে।
 
এসময় তিনি আরও বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ওয়েস্ট সেগ্রিগেশন বা বর্জ্য পৃথক করা শিখবে। ছোটবেলা থেকেই যদি তাদের মধ্যে এই অভ্যাস গড়ে ওঠে, তাহলে তাদের হাত ধরেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ভবিষ্যৎ ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।
 
ময়লা কুড়ানোর এই প্রতিযোগিতায় ৩৪টি দলের মোট ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বর্জ্যকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়- বার্নেবল, নন-বার্নেবল, প্লাস্টিক বোতল এবং সিগারেট ওয়েস্ট। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা পয়েন্ট নির্ধারণ করা হয় এবং সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
 
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ময়লা সংগ্রহের জন্য ৩০ মিনিট এবং বর্জ্য পৃথকীকরণের জন্য ২০ মিনিট সময় পান। প্রতিযোগিতায় অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য এটি খুবই ভালো উদ্যোগ। এমন একটি কার্যক্রমে অংশ নিতে পেরে আমরা আনন্দিত।
 
অনুষ্ঠানে রেফারির দায়িত্ব পালন করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুন্তাসির মামুন। তিনি বলেন, আমরা অনেক সময় যত্রতত্র ময়লা ফেলি, যা ঠিক নয়। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে সবাই অভ্যস্ত হলে বাংলাদেশ আরও সুন্দর হয়ে উঠবে।

প্রতিযোগিতায় ৩০ মিনিটে সর্বমোট ২২ কেজি বর্জ্য সংগ্রহ করে প্রথম স্থান অর্জন করে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দল ‘৬বি২’। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মবোক্রেসি কঠোর হস্তে দমন করতে হবে: সালাহউদ্দিন

1

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

2

খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

3

খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

4

আজকের মুদ্রার রেট: ২১ জানুয়ারি ২০২৬

5

বাংলাদেশের গ্রুপে থাকা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

6

আইপিএলে ২ বছরের জন্য নিষিদ্ধ হ্যারি ব্রুক!

7

‘যারা অনেক বড় মাপের মানুষ তাদের নিয়ে ট্রল হয়’

8

দুর্গাপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

9

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

10

মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন আমিনুল হক

11

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৯

12

দেশের ঐক্য-শান্তির স্বার্থে খালেদা জিয়ার আরোগ্য কামনা ইশরাক

13

উলিপুরে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা সংক্রান্ত মতবিনি

14

মেট্রোরেলের লাইনের ওপর ড্রোন, ৯ মিনিট বন্ধ ছিল চলাচল

15

রিপনের হ্যাটট্রিকের পর ব্যাট হাতে তামিমের তান্ডব, সহজ জয়ে টে

16

বিয়ের দাওয়াত দিতে গিয়ে খালেদা জিয়ার কাছে কি শুনেছিলেন তামিম?

17

সোমবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের ‘মারাত্মক স্বল্পচাপ’ থাকবে

18

সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ও বিচারিক ক্ষমতা দেওয়ার ইঙ্গ

19

নদীর উপর নির্মিত প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে : উপদেষ্টা

20