Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুই মাস পর পুঁজিবাজারে গতি বাড়ল সাপ্তাহিক লেনদেনে

ডেস্ক নিউজ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে টানা দুই মাস পর সাপ্তাহিক লেনদেনে কিছুটা গতি ফিরেছে। গত সপ্তাহে (২৬ থেকে ৩০ অক্টোবর) সূচক ও অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হলেও সাপ্তাহিক লেনদেন বেড়েছে প্রায় ৭ শতাংশ। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় ৬ হাজার কোটি টাকা।

 
পরের সপ্তাহে (৭ থেকে ১১ সেপ্টেম্বর) লেনদেন নেমে আসে ৫ হাজার ৭৪৮ কোটি ৩১ লাখ টাকায়, তার পরের সপ্তাহে (১৪ থেকে ১৮ সেপ্টেম্বর) কমে দাঁড়ায় ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকায়। পরবর্তী সপ্তাহে (২১ থেকে ২৫ সেপ্টেম্বর) লেনদেন হয় ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকা এবং শারদীয় দুর্গাপূজায় দুদিন বন্ধ থাকা সপ্তাহে (২৮ থেকে ৩০ সেপ্টেম্বর) লেনদেন দাঁড়ায় ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকায়।

এরপরের সপ্তাহে (৫ থেকে ৯ অক্টোবর) ডিএসইতে মোট লেনদেন হয় ৩ হাজার ২৮৫ কোটি ৬৪ লাখ টাকা, যা গড় হিসাবে আগের সপ্তাহের ৩ কার্যদিবসের তুলনায় কম ছিল। পরের সপ্তাহে (১২ থেকে ১৬ অক্টোবর) লেনদেন আরও কমে দাঁড়ায় ২ হাজার ৬১১ কোটি ১২ লাখ টাকায়। পরবর্তী সপ্তাহে (১৯ থেকে ২৩ অক্টোবর) লেনদেন ১৮ দশমিক শূন্য ৯ শতাংশ কমে ২ হাজার ১৩৮ কোটি ৭১ লাখ টাকায় নেমে আসে। তবে সদ্য সমাপ্ত সপ্তাহে (২৬ থেকে ৩০ অক্টোবর) লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১৪৮ কোটি ১৫ লাখ টাকা বা প্রায় ৭ শতাংশ বেড়ে ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকায় দাঁড়িয়েছে।

সাপ্তাহিক বাজারদরের পর্যালোচনায় দেখা যায়, সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৭টি কোম্পানির দর বেড়েছে, ১৭৯টির কমেছে এবং ৩৬টি কোম্পানির দর অপরিবর্তিত ছিল। অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনের কারণে গত সপ্তাহে ডিএসইর সব সূচক নিম্নমুখী ছিল। প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ১২২ পয়েন্টে নেমেছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রোন-মিসাইল দিয়ে ইউক্রেনে বড় আকারের হামলা করল রাশিয়া

1

শান্তকে অসাধারণ অধিনায়ক দাবি করে যা বললেন কোচ

2

তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ

3

দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত

4

ইংল্যান্ডের তিন বড় তারকার একসঙ্গে বিশ্বকাপ খেলা অনিশ্চিত

5

শীত শেষ হওয়ার আগেই চড়া সবজির বাজার

6

উলিপুরে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলামের মোটর সাইকেল শোডাউ

7

সরকারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, পাকিস্তানকে সতর্ক করল তা

8

পূর্বাচলে পুলিশের মেগা প্রজেক্টের পরিকল্পনা, সৃষ্টি হচ্ছে ৬

9

ধর্মেন্দ্রকে স্মরণ করে চোখ ভিজল সালমানের

10

কিয়েভে হামলা প্রমাণ করে মস্কো শান্তি চায় না: জেলেনস্কি

11

বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা: তারেক রহ

12

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

13

অস্ট্রেলিয়ায় ২৬০০ বছরের মিশরীয় বিড়ালের মূর্তি চুরি, নাটকীয়ভা

14

বেলজিয়ামকে ৩-২ গোলে হারাল আর্জেন্টিনা

15

বিএনসিসির গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান প্রধান উপ

16

ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প

17

খাগড়াছড়িতে ‘ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের দাবী

18

শর্ত পূরণের আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না গড়ার কথা দিয়েছে স

19

দ্বিতীয় বিয়ের পর পাকিস্তানি খেলোড়ারের বিরুদ্ধে খুনের অভিযোগ!

20