Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ মেট্রিক টন গম কিনবে বাংলাদেশ

ডেস্ক নিউজ : বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার (২৬ জানুয়ারি) তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান এবং খাদ্য সচিব মো. ফিরোজ সরকারের সঙ্গে এই পরিদর্শনে অংশ নেন। মার্কিন রাষ্ট্রদূতের এই সফরের মূল উপলক্ষ ছিল যুক্তরাষ্ট্র থেকে আসা প্রায় ৬০ হাজার মেট্রিক টন উচ্চমানের গমের একটি চালানের আগমন উদযাপন। উল্লেখ্য, বাংলাদেশ তার বার্ষিক চাহিদার মাত্র ১৩ শতাংশ গম দেশে উৎপাদন করতে সক্ষম হওয়ায় আমদানির ওপর নির্ভর করতে হয়।

এই আমদানির প্রক্রিয়ায় ওয়াশিংটন, ওরেগন ও আইডাহো থেকে প্রায় ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন 'সফট হোয়াইট' জাতের গম এবং মনটানা ও নেব্রাস্কা থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন 'হার্ড রেড উইন্টার' জাতের গম সংগ্রহ করা হবে। খাদ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ মনোনীত 'ইউ.এস. হুইট অ্যাসোসিয়েটস' (ইউএসডব্লিউএ)-এর মধ্যে গত বছরের জুলাই মাসে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় এই বাণিজ্য কার্যক্রম পরিচালিত হচ্ছে।
 
চুক্তি অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশ প্রতি বছর সর্বোচ্চ ৭ লাখ মেট্রিক টন মার্কিন গম ক্রয় করবে। বর্তমানে আন্তর্জাতিক পণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্পের মাধ্যমে তিনটি চুক্তির অধীনে প্রায় ৬ লাখ ৬০ হাজার মেট্রিক টন গম ক্রয়ের প্রক্রিয়া চলছে। এর মধ্যে ইতিমধ্যে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনের বেশি গম বাংলাদেশে সরবরাহ করা হয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালে চারটি গ্রহণ, একটি দেখা যাবে বাংলাদেশে

1

রোজার নিয়ত— বিধান ও সময়

2

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

3

নরসিংদী-২ আসনে মনোনয়ন জমা দিলেন ড. আব্দুল মঈন খান

4

দ্বিতীয় বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা মালাইকার

5

ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনছে সরকার

6

মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

7

যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার

8

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়ে যা জানালেন স্বরা

9

জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

10

নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানল সিরিয়া

11

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায়  মা

12

বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা: তারেক রহ

13

এফআরসির পূর্ণাঙ্গ অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন চান অর্থ উপদেষ

14

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষ

15

দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও জাতিকে বেদনাবিধুর করে: তার

16

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

17

জাতিসংঘ কি কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়, নিয়মে যা

18

উত্তরবঙ্গকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : পররাষ

19

পারমাণবিক স্থাপনা আরও শক্তিশালী করবে ইরান

20