Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রমজানে সব পণ্যের পর্যাপ্ত মজুত আছে: প্রতিমন্ত্রী টুকু

ডেস্ক নিউজ : মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রমজানে সব পণ্যের পর্যাপ্ত মজুত আছে, কোথাও কোনো ঘাটতি নেই। সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা  হবে। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। এতে সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সালাউদ্দিন টুকু বলেন, ৩১ দফা বাস্তবায়ন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছি। বাজার নিয়ন্ত্রণে রাখতেও মনিটরিং করা হচ্ছে। আশা করি আমরা বাজার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব। রাজধানীর গুরত্বপূর্ণ ২৫টি জায়গায় ন্যায্যমূল্যে নিম্নআয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করতে মাংস, দুধ ডিম বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে এটি জেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়া হবে।

এছাড়াও মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংমুক্ত নিরাপদ টাঙ্গাইল গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সঙ্গে কথা হয়েছে। প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, সাবেক সভাপতি জাফর আহমেদসহ কর্মকর্তারা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির রোববারের সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত

1

যার অপেক্ষায় বাংলাদেশ, তিনি ফিরছেন: আমীর খসরু

2

তমার খোলা চিঠি, ‘ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে প্রথমে ওই মে

3

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

4

বাংলাদেশকে নিয়ে আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা

5

নরসিংদীতে ১০ জন সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলা

6

কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

7

আদিবাসীদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই ধানের শীষে ভোট দেবো

8

দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: ড. জালাল

9

তামিম-শান্তকে দলে ভেড়াল রাজশাহী

10

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না: জামায়াত আ

11

সিরিয়ায় সংখ্যালঘু নারীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ

12

আরিয়ান বিয়ে করেছেন, কনে কে

13

প্লে অফের দুর্দশা কি কাটাতে পারবে ইতালি?

14

২৬ ফেব্রুয়ারি বিজয়ের সঙ্গে বিয়ে, মুখ খুললেন রাশমিকা

15

ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প

16

আমি মাছ-ভাত খেতে চাই: শোয়েব আখতার

17

খুনি হাসিনার ফাঁসির রায়ে যা বললেন মুজাহিদপুত্র মাবরুর

18

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২০০

19

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস

20