Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা টিউলিপ রাদওয়ান ও আজমিনার মামলার রায় আজ

ডেস্ক নিউজ : রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সন্তানদের বিরুদ্ধে দায়ের করা দুই পৃথক মামলার রায় ঘোষণা করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ আদালতে এ রায় ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে এ মামলার রায় ঘোষণা হতে পারে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটিতে অভিযোগ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন। মামলা দুটিতেই শেখ রেহানার আরেক মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এসব মামলার বিচারিক কার্যক্রম ঢাকার বিশেষ জজ-৪ আদালতে সম্পন্ন হয়। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেন। এসব মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। পরবর্তী সময়ে তদন্ত শেষে আরও দুজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আনিছুর রহমান মিঞা, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), রাজউকের সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম এবং উপ-পরিচালক নায়েব আলী শরীফ। পরবর্তী সময়ে মামলায় যুক্ত হওয়া দুই আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেত্রী শিরীনের প্রশংসায় পঞ্চমুখ জিতু

1

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

2

প্রবাসীরা ট্যাক্স ছাড়া কয়টি মোবাইল ফোন আনতে পারবেন, জানাল সর

3

বিয়ে করলেন অভিনেত্রী মম, পাত্র কে?

4

ইরানে হামলার গতি কমানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের

5

পাকিস্তান ও আফগানিস্তানের তরুণ তারকাকে দলে টানল নোয়াখালী

6

সঞ্চয়পত্রের কোন স্কিমে কত মুনাফা

7

৩ মিনিটে কুন্দের ২ গোল, ১১৯০ দিন পর যে স্বাদ পেল বার্সা

8

‘বাংলাদেশ না থাকায় খারাপ লাগছে’ পাকিস্তান অধিনায়কের

9

টেস্টে কোহলির প্রত্যাবর্তন চান সাবেক ভারতীয় ক্রিকেটার

10

দেশে ভয়াবহ ভূমিকম্পের আঘাত, যা বললেন শোবিজ তারকারা

11

মুশফিকসহ শততম টেস্টে শতক আছে যাদের

12

ক্রিকেটে বিশ্বকাপ বয়কটের নজির এবারই প্রথম নয়

13

কমলো এলপি গ্যাসের দাম

14

২০১৬ সালে ফিরে যাওয়ার ট্রেন্ডটি আসলে কী?

15

বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?

16

ভালো করতে পারেননি তাসকিন, তার দলও হেরেছে

17

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন

18

সিলেটের হয়ে বিপিএল মাতাবেন ইংলিশ অলরাউন্ডার

19

বিশ্ববাজারে যুক্ত হতে বাংলাদেশে আসছে পেপ্যাল: গভর্নর

20