Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিছু কিছু আসনে ফলাফল টেম্পারিং করার চেষ্টা হচ্ছে : আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা অত্যন্ত শঙ্কার সঙ্গে লক্ষ্য করছি, কিছু কিছু আসনে ফলাফল টেম্পারিং (জালিয়াতি) করার এক ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকা-১৭ আসনে আমরা দেখতে পেলাম যে, ৫০টি কেন্দ্রের ভোট গণনা শেষ না হতেই একজনকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হলো। মিডিয়ার মাধ্যমে এক ধরনের ম্যানিপুলেশন এবং ফলাফল পরিবর্তনের যে আশঙ্কার কথা আমরা গত কয়েকদিন ধরে বলে আসছিলাম, এখানে সেটিই প্রতিফলিত হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে বলব—এই অভিযোগগুলো গুরুত্বের সাথে আমলে নিতে হবে এবং সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনগুলোর চূড়ান্ত ফলাফল যেন ঘোষণা করা না হয়।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের আসনগুলোতেই সুনির্দিষ্টভাবে ভোট গণনায় কারচুপির চেষ্টা চলছে। তিনি বলেন, এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার লক্ষ্যেই এ ধরনের কাজ করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, আমরা লক্ষ্য করেছি যে জামায়াতের আমিরের আসন, আমাদের (নাগরিক পার্টি) আসন এবং খেলাফত মজলিসের আমিরের আসনে বিশেষভাবে এই অপচেষ্টা চালানো হচ্ছে। মিরপুর অর্থাৎ ঢাকা-১৬ আসনেও আমরা একই চিত্র দেখেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে

1

বিরামপুরে আদিবাসী কিশোরী ফুটবল প্রতিযোগিতা॥

2

ওদের বোলিং খারাপ না, আমরা ভালো ব্যাটিং করেছি: আশরাফুল

3

দেশকে অন্ধকারে ঠেলে দিতে তৎপর চক্রান্তকারীরা: মির্জা ফখরুল

4

৭৭ বছর বয়সে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস

5

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই: প্রেস সচিব

6

‘ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ ক

7

যুদ্ধের মধ্যে প্রথমবার বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র

8

দুইদিনে ইসিতে ১৬৪ আপিল

9

অক্ষয় খান্নার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান আমির খান

10

সিনেমায় লুক নিয়ে ট্রলের শিকার, জবাব দিলেন সালমান খান

11

নতুন লজ্জাজনক রেকর্ডে বাবরের নাম

12

৫ ব্যাংকের শেয়ার এখন শূন্যমূল্যের, কেউ ক্ষতিপূরণ পাবেন না: গ

13

জামিন না মঞ্জুর, শতদ্রুকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠাল বিধা

14

কুড়িগ্রাম-৪ এ জামায়াত-বিএনপি থেকে ২ ভাই প্রার্থী : পারিবারিক

15

বাবার পথেই হাঁটছেন তারেক রহমান

16

প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর অঙ্গীকার নুরের

17

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

18

স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্রর কাজ কী

19

আরও এক পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করেছেন শোয়েব মালিক?

20