Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ হাজার ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারালেন মির্জা আব্বাস

ডেস্ক নিউজ : ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সমর্থিত এনসিপির প্রার্থী (শাপলা কলি) নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন। 

ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী শুক্রবার ভোররাত পৌনে ৪টায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন। শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, এই আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ হয়। এতে বিএনপির মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পান। এর সঙ্গে তিনি ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট পেয়েছেন। তাতে মোট ভোট পড়ে ৫৯ হাজার ৩৬৬।
 
অন্যদিকে ঢাকা-৮ আসনে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি। তাতে তার পক্ষে মোট ভোট পড়ে ৫৪ হাজার ১২৭টি। অর্থাৎ বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এই আসনের অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা হাতপাখা মার্কায় মোট ১ হাজার ৪৩৬ ভোট এবং গণঅধিকার পরিষদের প্রার্থী ট্রাক প্রতীকের মেঘনা আলম ৬০৮ ভোট পেয়েছেন।
 
ঢাকা-৮ আসনে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ভোট পড়ে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি। বাতিল হয় ২ হাজার ৮১৭টি। বৈধ ভোট হয় ১ লাখ ১৭ হাজার ৬৬৭টি। এ আসনে পোস্টাল ভোটার ছিলেন ৮ হাজার ৯৯২ জন। এর মধ্যে ভোট পড়ে ৬ হাজার ১২টি। বাতিল হয় ৩২০টি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে

1

আফ্রিদির রেকর্ড ভাঙলেন রোহিত

2

রাশিয়ার তেল আমদানিতে ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের ওপর আরও শুল্ক আ

3

চীনে থাকা নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা টোকিও’র

4

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

5

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিয়েছে ভারত

6

কোন আসন থেকে নির্বাচন করবেন, জানালেন নাহিদ

7

ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রে ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল

8

স্বাধীনতা স্তম্ভের সংশোধনীসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন

9

খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা: তারে

10

“তারুণ্যের চোখে ডোমার” অনুষ্ঠানটি সফল করতে সংবাদ সম্মেলন

11

সাবেক প্রতিমন্ত্রীর স্বামীর ‘বীর প্রতীক’ খেতাব বাতিল

12

আরাধ্যর জন্মদিনে অমিতাভ বচ্চনের আবেগঘন বার্তা

13

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘প্রিন্স’ টিমের সাক্ষাৎ, খোঁজ নিলেন শাক

14

বেলিংহ্যামকে সতর্কবার্তা দিলেন ইংল্যান্ডের কোচ

15

ভৈরবে জনসভা করবেন তারেক রহমান

16

দ. আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

17

ইরানে দ্রুত ও শক্তিশালী হামলার বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইসরায়

18

জোকোভিচকে হারিয়ে ইতিহাস গড়লেন আলকারাজ

19

যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, পাইলট নিহত

20