Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

আটোয়ারীতে পুলিশের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু আটক

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারুকে আটক করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বলরামপুর ইউনিয়নের লীলারমেলা বাজার থেকে সাজ্জাদ হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে চল্লিশ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করেন। সাজ্জাদ দিনাজপুরের বিরামপুর উপজেলার আমাইল এলাকার মজিবর রহমানের পুত্র। বলরামপুর এলাকার লোকজন জানান, আটক সাজ্জাদ হোসেন বোদা মাষ্টার পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কাজ দীর্ঘদিন থেকে চালিয়ে আসছিল।

অপরদিকে একই তারিখে রাতে আরেক অভিযানে পুলিশ উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী বাজার সংলগ্ন এলাকা থেকে জুয়া খেলার আলামত সহ চার জুয়ারুকে আটক করেন। আটককৃত জুয়ারুরা হলো, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পরদেশীপাড়া গ্রামের মৃত রফিক উদ্দিনের পুত্র একরামুল হক (৩৩), রুহিয়া মন্ডলাদাম এলাকার মৃত রফিকুল ইসলামের পুত্র আশরাফুল আলম (৪৮), বালিয়াডাঙ্গীর ধুকুরঝাড়ি গ্রামের মৃত আবু সাঈদের পুত্র রায়হান ওরফে সাইফল্লাহ (৩২) ও আটোয়ারীর বামনকুমার সাহাপাড়া গ্রামের মৃত মইন উদ্দীনের পুত্র পলাশ হোসেন (৩০)।

এ ব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু আটকের বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯ (ক) ধারায় গ্রেফতারকৃত আসামী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আটোয়ারী থানার মামলা নং-০৫, তারিখ ১০/০৪/২০২৬। অপরদিকে ১৮৬৭ সনের জুয়া আইনের ৪ ধারায় গ্রেফতারকৃত আসামী আশরাফুল আলম, একরামুল হক, রায়হান ওরফে সাইফুল্লাহ ও পলাশ হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। আটোয়ারী থানার মামলা নং-০৬, তারিখ ১০/০৪/২০২৬। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। ওসি মতিয়ার রহমান বলেন, মাদক ও জুয়া প্রতিরোধে পুলিশের অভেযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০০ বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রতলে

1

‘ভারত প্রথম’ নীতি থেকে সরে গেছে যুক্তরাষ্ট্র, ঝুঁকছে পাকিস্ত

2

সংঘাতের ‘একমাত্র’ সমাধান ফিলিস্তিন রাষ্ট্র: পোপ লিও

3

শুল্ক হ্রাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদে

4

গাজা মিশনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার : পর

5

তারেক রহমানের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ

6

হামজা-শমিতরা কঠিন কাজটাই সহজ করে দিয়েছে

7

একদিনের ব্যবধানে স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল কত?

8

আজকের মুদ্রার রেট: ২৫ মার্চ ২০২৬

9

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের

10

বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রি করতে চায় প

11

নভেম্বরের ১৫ দিনে ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

12

সিরিয়ায় ইসরাইলের হামলার ঘটনায় জাতিসংঘের কড়া নিন্দা

13

সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদ

14

ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে শ্রীলঙ্কান রাষ্ট্রপতির প্রতিক্

15

কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার?

16

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভ

17

‘হয়তো ভালো কিছু হচ্ছে’, ইউক্রেন শান্তি পরিকল্পনা ইস্যুতে ট্র

18

চীনে নবনির্মিত সেতু ধসে পড়ল যেভাবে (ভিডিও)

19

রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ত

20