Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইনসাফের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করব না: হাসনাত

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ইনসাফের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করা হবে না। এক্ষেত্রে আমরা আনকম্প্রোমাইজিং অবস্থানে থাকব। নতুন প্রজন্মের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করব। মানুষের কাছে আমাদের তরুণদের ভাবনা তুলে ধরব। শহীদ শরিফ ওসমান হাদি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেই বাংলাদেশ বিনির্মাণে কাজ করব।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। পরে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ, যিনি দলের সিদ্ধান্তের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এছাড়াও শহীদ পরিবারের সদস্য, জোট নেতারা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা কাজ করতে চাই। ফ্যাসিবাদের কারণে দীর্ঘ ১৭ বছরে আমাদের দেশের মানুষ মৌলিক মানবিক অধিকার বঞ্চিত হয়েছে। গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে। সে জায়গা থেকে আমাদের অর্থনৈতিক মুক্তি, একই সঙ্গে ভোটাধিকার নিশ্চিত হচ্ছে, সেটি যেন সার্বজনীনতা পায়। 

তিনি বলেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছেন শরিফ ওসমান হাদি। রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। দুর্নীতির বিরুদ্ধে জোটের যে মনোভাব সেটি আমরা প্রতিষ্ঠিত রাখবো। একই সঙ্গে ইনসাফের প্রশ্নে আমাদের আনকম্প্রোমাইজিং অবস্থান থাকবে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপস্টেইন নথিতে নিজের নাম, যে ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লে

1

কেমন হবে ঢাকা-দিল্লি সম্পর্কের পুনর্গঠন

2

আজকের স্বর্ণের দাম: ৮ ডিসেম্বর ২০২৫

3

বেলজিয়ামকে ৩-২ গোলে হারাল আর্জেন্টিনা

4

ভারতের কাছে হারাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান

5

নাগা চৈতন্যর বিপরীতে ‘এনসি২৪’-এ নায়িকা মীনাক্ষী চৌধুরী

6

‘মাইনাস ইমরান’ ধারণা উড়িয়ে দিলেন পিটিআই দলের চেয়ারম্যান গোহর

7

বন্ধ শ্রমবাজার চালুর বিষয়ে জানতে চেয়েছেন নতুন প্রবাসী কল্যাণ

8

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন

9

কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

10

দেড় মাসে দেড় লাখ আফগানকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান-ইরান

11

‘ও রোমিয়ো’র প্রস্তুতির জন্য ফ্ল্যামেঙ্কো শিখছেন অবিনাশ তিওয়া

12

গ্রীষ্মের আগেই যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

13

শমীকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্যান্ডির!

14

আমেরিকার রাজনীতিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত ৬ মুসলিম নেতার উত্থা

15

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২০০

16

বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, ইন্টারনেট শাটডাউনের আড়ালে কী চলছে

17

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড

18

রাজশাহীকে সুন্দর মহানগরী হিসেবে গড়ে তোলা হবে: আরএমপির নতুন ক

19

বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করতে যা

20