Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভুমি মন্ত্রণালয়কে জনবান্ধবে পরিনত হবে ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল

দুর্গাপুর ও কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : ভূমি মন্ত্রণালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং দুর্নীতি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে কলমাকান্দায় নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কলমাকান্দা ও দুর্গাপুরের সাধারণ ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “যাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হয়েছি, আমি সকলের প্রতি কৃতজ্ঞ। সকলে মিলে ভোট দিয়েছে বলেই আমার দল বিএনপি আমাকে এভাবে মুল্যায়ন করেছে। আমি আমার কাজের মাধ্যমেই মূল্যায়ন ধরে রাখবো ইনশাআল্লাহ।

‘বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার এবং এ সরকার জনগণের কাছে দায়বদ্ধ, আমরা সারাদেশের কাছে একটি জনবান্ধব সরকার হিসেবে পরিনত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘আগামীর বাংলাদেশ’ বিনির্মাণের যে ভিশন রয়েছে, তা আমরা বাস্তবায়ন করতে চাই। মানুষকে আমরা প্রমাণ করে দেখাতে চাই, এটি শুধু বিএনপি’র সরকার নয়, এটি মূলত জনগণের সরকার।

ভূমি মন্ত্রণালয় থেকে শুরু করে, সবকিছুতেই দুর্নীতি দমনে সরকারের কঠোর অবস্থান রয়েছে। দুর্নীতির ব্যাপারে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। সবার আগে বাংলাদেশ, এই নীতিতে শুধু ভূমি মন্ত্রণালয়ের জন্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মন্ত্রিসভার প্রথম বৈঠকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কড়া নির্দেশনা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে ১৮০ দিনের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে অনেক উন্নয়নমূলক কাজের সূচনা করা হবে।

দেশের জলাশয় ও পুকুরগুলো নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। দেশের ঐতিহ্যবাহী যেসব পুকুর বা জলাশয় ইতোমধ্যে বেদখল হয়ে গেছে বা ব্যক্তিস্বার্থে ইজারা দেওয়া হয়েছে, সেগুলো খতিয়ে দেখে জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংবিধান এবং রাষ্ট্র সংস্কার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের জন্য ইতোমধ্যে কিছু নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং সংশি¬ষ্ট মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। তবে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্বাচিত পরবর্তী পার্লামেন্টই নির্ধারণ করবে। সবশেষে, সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হিসেবে, দেশকে এগিয়ে নিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আপামর জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেভিওয়েট প্রার্থীরা কে কার মুখোমুখি

1

নেপালের পর্বতে তুষারধসে বিদেশি পর্বতারোহীসহ ৭ জনের মৃত্যু

2

২০ ওভার খেলেও সেঞ্চুরি হলো না হৃদয়ের

3

নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতি যথেষ্ট নয় : মিঠুন

4

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০

5

রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

6

ভারতের ওপর থেকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিলেন

7

শান্তকে অসাধারণ অধিনায়ক দাবি করে যা বললেন কোচ

8

এই যুদ্ধের ওপরই নির্ভর করছে ট্রাম্প ও নেতানিয়াহুর রাজনৈতিক

9

বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিন

10

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

11

খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান ট্রাম্প : রুবিও

12

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের

13

মস্কোতে আবাসিক ভবনে রুশ জেনারেল গুলিবিদ্ধ

14

২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া সাড়ে ৬০০ এসআই চাকরি ফেরত পাবেন

15

জাপানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ

16

জামানত হারালেন টাঙ্গাইলের ২ নারী প্রার্থী

17

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, বিপুল কার্ডসহ স্বামী-স্ত্র

18

গাজায় এপ্রিলেই এক হাজার সৈন্য পাঠাচ্ছে ইন্দোনেশিয়া?

19

ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত

20