Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাতিয়ার জাগলার চরে গোলাগুলিতে নিহত বেড়ে ৬, থানায় মামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। সামছুদ্দিন ওরফে কোপা সামছু (৫৫) নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চরের জঙ্গল থেকে থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে, গত মঙ্গলবার বিকেলে উপজেলার জাগলার চর থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করে পুলিশ।  

নিহত সামছুদ্দিন হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং কোপা সামছু বাহিনীর প্রধান ছিলেন। নিহত অন্যরা হলেন, আলাউদ্দিন বাহিনীর প্রধান আলাউদ্দিন, মোবারক হোসেন, আবুল কাশেম, হক সাব ও কামাল উদ্দিন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাগলার চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। এ সুযোগে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী জাগলার চরের বেশ কিছু জমি বিক্রি করে। এরপর সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী জাগলার চরের জমির দখল নিতে মরিয়া হয়ে উঠে। একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে কিছু জমি বিক্রি করে। এরপর দুটি গ্রুপ আলাদা আলাদা ভাবে চরের জমি বিক্রির চেষ্টা চালায়।

অভিযোগ রয়েছে, চর দখলে যুক্ত ডাকাত আলাউদ্দিন সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম, আওয়ামী লীগ নেতা নিজাম মেম্বার, বিএনপি নেতা নবীর ঘনিষ্ঠ। তারা কোপা সামছু বানিহীকে চর থেকে বিতাড়িত করে চরের জমি দখলে নিতে ডাকাত আলাউদ্দিনের বাহিনীর সঙ্গে আঁতাত করে। এ নিয়ে দুটি গ্রুপ একাধিকবার বিরোধে জড়ায়। মঙ্গলবার সকাল ১০টার দিকে চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুক যুদ্ধ ও সংঘর্ষে লিপ্ত হয়। এতে গোলাগুলিও সংঘর্ষে দুই গ্রুপের ৬জন নিহত হয়। বুধবার রাতে ৫জনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, বৃহস্পতিবার সকালে এ ঘটনায় নিহত সামছুদ্দিনের ছোট ভাই আবুল বাশার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে সামছুদ্দিনের মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক?

1

হারলেও পঞ্চম দিনে বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা নিলো আয়ারল

2

চট্টগ্রাম-১১: এগিয়ে আমীর খসরু

3

জন্মদিনে ঝলমলে মিম

4

যুক্তরাষ্ট্রের ১০ ব্যক্তি ও ২০ প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধা

5

দেলসি রদ্রিগুয়েজকে স্বীকৃতি দিলো ভেনেজুয়েলার সেনাবাহিনী

6

জেন-জিদের সঙ্গে সংঘর্ষের পর নেপালে কারফিউ

7

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিস

8

বেগম রোকেয়া দিবস আজ

9

নেতানিয়াহুর নজিরবিহীন তোষামোদ করলেন মোদি

10

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ নিয়ে বিশাল সিদ্ধান্ত নিল পাকিস্ত

11

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন তুরস্কের রাষ্ট্রদূত

12

১২ কোটির গাড়ি কিনে আম্বানি-শাহরুখের তালিকায় বাদশা, অতঃপর...

13

বিশ্বকাপে ভারতে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা দেখছেন আমিনুল

14

রাতে ঘুম ভালো হলেও সকালে ক্লান্ত লাগা কীসের লক্ষণ?

15

যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক

16

সাড়ে ১০ হাজার পাকিস্তানিকে চাকরি দেবে ইতালি

17

‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’-এ কে কোন পুরস্কার জিতলেন?

18

যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি

19

সোহেলের জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন সালমান, দেখা দিলেন আরব

20