Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই শামার জোসেফের

স্পোর্টস ডেস্ক : ইতালির বিপক্ষে দাপুটে জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। এর মাধ্যমে গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে উঠল ক্যারিবীয়রা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলের জয়ের বড় অবদান রেখেছেন ডানহাতি পেসার শামার জোসেফ। একাই নিয়েছেন চারটি উইকেট।

তবে শুধু বোলিংয়েই নয়, ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিলে জোসেফ। চারটি উইকেট নেওয়ার পাশাপাশি চারটি ক্যাচও ধরেন তিনি। আর এর মাধ্যমেই গড়েছেন এক অনন্য রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে চারটি উইকেট ও চারটি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটকিপার বাদে এক ম্যাচে চার ক্যাচ নেওয়ার রেকর্ডেও নিজের নাম লিখিয়েছেন শামার জোসেফ। অবশ্য তার আগে এই রেকর্ড গড়েছেন আরও চারজন ক্রিকেটাররা। অর্থাৎ এখানে তার অবস্থান পঞ্চম।

আজ বৃহস্পতিবার ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২৩ রানে থামে ইতালির ইনিংস। ফলে ৪২ রানের বড় ব্যবধানে জয় পায় উইন্ডিজ। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুরাজের মেইডেন সেঞ্চুরি

1

আজানের সময় নারীর মাথা ঢাকা কি জরুরি?

2

খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান ট্রাম্প : রুবিও

3

ওসমান হাদির জানাজায় লাখো মানুষের ঢল

4

দেড় দিনে টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়া স্কোয়াডে বড় চমক

5

যথা সময়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়ো

6

‘ন্যায়বিচারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না’, শেখ হাসিনার রায়ে ট্

7

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস

8

ফের বিয়ের পিঁড়িতে ‌‘বোঝে না সে বোঝে না’র সেই পাখি

9

বিশ্বকাপ জিতে বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছে ভারত নারী দল

10

‘দিদি নাম্বার ১’ এ থাকছেন না রচনা ব্যানার্জি?

11

মুক্তির আগেই রেকর্ড গড়ছে যশের ‘টক্সিক’

12

এক হারে শেষ সব স্বপ্ন পাকিস্তানের

13

পেদ্রির চোটে বিস্মিত বার্সেলোনার কোচ

14

সিলেট জুড়ে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান চাষে

15

৬ আরব দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তির পথে ভারত

16

শেখ হাসিনার বিচারের মাধ্যমে জুলাইয়ের শহীদদের সঙ্গে ন্যায়বিচা

17

ট্রাম্পের হুমকিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল ইরান

18

শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

19

হাতিয়ার জাগলার চরে গোলাগুলিতে নিহত বেড়ে ৬, থানায় মামলা

20