Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৩ বছরেই কৃতিকে বিয়ে দিতে চেয়েছিলেন মা গীতা শ্যানন

বিনোদন ডেক্স : সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ছোট বোন নূপুর শ্যানন। এ নিয়ে এতদিন বেশ সরগরম ছিল বলিপাড়া। শনিবার (১০ জানুয়ারি) ভারতের উদয়পুরে খ্রিস্টান মতে গায়ক স্টেবিন বেনকে বিয়ে করেন নূপুর।

 বোনের বিয়ের আয়োজন নিয়ে এতদিন বেশ ব্যতিব্যস্ত সময় পার করেছেন কৃতি। যদিও বড় বোন হলেও এখনো বিয়ের কোনো খবর নেই অভিনেত্রীর। তবে ছোট বোনের বিয়ে উপলক্ষ্যে এবার নতুন করে কৃতি শ্যাননের মায়ের একটি বক্তব্য নতুন করে সামনে আসছে। 

এর আগে কৃতি শ্যাননের মা গীতা শ্যানন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার ইচ্ছে কৃতি ২৩-২৪ বছর বয়সের মধ্যে বিয়ে করুক। তিনি বলেন, ‘আমি ওকে বলতাম, ২৩-এর মধ্যে বিয়ে করা উচিত। আমি একটু বেশি বয়সে বিয়ে করেছি, তাই মনে করতাম এই বয়সটাই সঠিক। ছোট মেয়ে নূপুরের জন্মের সময় আমার বয়স ৩০ হয়েছিল, তাই ভাবতাম ২৩-২৪ বছর বয়সই সঠিক।’ 

তবে মায়ের সে ইচ্ছে পূরণ করেননি ৩৫ বছর বয়সী এই বলিউড তারকা। এখনো বিয়ে নিয়ে কোনো পরিকল্পনার কথা জানাননি ‘ককটেল ২’ সিনেমার এই নায়িকা। যদিও গুঞ্জন আছে, বর্তমানে তিনি ধনাঢ্য ব্যবসায়ী কবীর বহিয়ারের সঙ্গে প্রেম করছেন।  তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানসহ ৩ দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড, নেপথ্

1

খুশি কাপুর-কারিশ্মা তান্না জুটিতে নতুন দিগন্তে “মা ২”

2

সিলেটের হয়ে বিপিএল মাতাবেন ইংলিশ অলরাউন্ডার

3

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল ফাওয়াদ-মাহিরার ‘নীলোফর’

4

সুদানে ‘অকল্পনীয় নৃশংসতার’ সতর্কবার্তা জাতিসংঘের

5

ইরানের ভেতর থেকে এখনো কোন কোন বিদেশি গণমাধ্যম কাজ করছে?

6

মুড়িমাখায় জিলাপির মিশ্রণ, স্বাস্থ্যের জন্য কি ভালো?

7

পানির ৮০ ফুট গভীরে চলে গেছে বাসটি

8

বিয়ের আগেই রাজকুমারের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন পত্রলেখা?

9

ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ

10

হানিয়ার বিয়ের জন্য ২০২৬ সাল শুভ নয়, দাবি জ্যোতিষীর

11

চাইনিজ তাইপেকে হারিয়ে আবারও শিরোপা জিতল ভারত

12

সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

13

বিমানের অন্দরে ‘ঘনিষ্ঠ’ কারিনা-হৃতিক

14

দুবাইয়ে ঐশ্বর্য-সালমান-সানিয়া-শাহরুখদের বিলাসবহুল আবাসন, দাম

15

ফোন ছিনতাই করে তিন বছরের জেল আন্তর্জাতিক ক্রিকেটারের

16

জমিয়তকে যে ৪ আসন দিল বিএনপি

17

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৭.০ মাত্রার ভূমিকম্প

18

কোচের বিদায়ে রশিদের আবেগাপ্লুত বার্তা

19

আজকের মুদ্রার রেট: ২৭ ডিসেম্বর ২০২৫

20