Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলভীর ‘শেষ পোস্টে’ ইকরাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস!

বিনোদন ডেস্ক : শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন আলভী। ওই স্ট্যাটাসে তিনটি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন আলভী। জানান, নেপালে শুটিংয়ে যাওয়ার দিন থেকে বাড়িতে ইকরার মেয়ে ও ছেলে বন্ধুরা নিয়মিত যাওয়া-আসা করত। বাড়িতে মধ্যরাত পর্যন্ত চলতো মদ, গাঁজার পার্টি। বাড়ির সিসিটিভি ফুটেজে তা পাওয়া যাবে বলে জানান আলভী। 

অভিনেতা আরও জানান, ইকরার ফোন ‘কে’ ডিসেবল করেছে তা ফোন ফরেনসিক রিপোর্টে জানার কথা। একই সাথে নিজের ফোনে ইকরার সঙ্গে আলাপচারিতাও তদন্তকারীদের খতিয়ে দেখার অনুরোধ জানান তিনি। তৃতীয় পয়েন্ট হিসেবে অভিনেতা পোস্টমর্টেম রিপোর্ট প্রসঙ্গে প্রশ্ন তোলেন। জানান, ইকরার মৃত্যুর পর তার পোস্টমর্টেম করাতে কেন বাধা দেয় তার পরিবার, তা খতিয়ে দেখা উচিত। একই সঙ্গে কোনোভাবেই যেন এ রিপোর্ট তৈরিতে কারও চাপে আসল তথ্য বদলে ফেলা না হয় সে অনুরোধ করেন।
 
এরপর স্ত্রীর পরকীয়া প্রসঙ্গে জানান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফিলোসফি ডিপার্টমেন্টের ৪১ তম ব‍্যাচের ‘নাবিদ’ এর সাথে ইকরার কী? আফসোস করে এ সময় আলভী জানান, তার স্ত্রী থাকা অবস্থায় ইকরা আরেকটি বিয়ে ও বাসর করে। ভালোবাসার টানে স্ত্রীর এ ভুল বুকে পাথর চাপা দিয়ে মেনে নেন তিনি।
 
পোস্টের সবশেষে আলভী জানান, উপরের মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ পরায়ণতা ও তার কর্মক্ষেত্রের মানুষদের বেইমানি তাকে দমিয়ে দেবে, হয়তো বাঁচতে দেবে না। তাই অভিনেতার অবর্তমানে ছেলে রিজিকের কথা ভেবে হলেও যেন তার ভক্তরা ‘ইকরা মৃত্যুর আসল রহস্য’ সবার প্রকাশ্যে আনেন সে অনুরোধ জানান আলভী। 
 
প্রসঙ্গত, ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে এই দম্পতির। গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎই মারা যান ইকরা। ওইদিন দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ইকরার স্বামী আলভী একটি নাটকের শুটিংয়ে অংশ নিতে নেপালে অবস্থান করছিলেন। 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুশফিকুর রহিমের রহস্যময় স্ট্যাটাস

1

নিউইয়র্ক আদালতে মাদুরো, অভিযানের বৈধতা খতিয়ে দেখবে জাতিসংঘ

2

হাদি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

3

শিল্পার আপত্তিকর ছবি প্রকাশ, নিলেন বড় পদক্ষেপ

4

কৃষক দলের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

5

মাদুরোর বিচার করতে হলে ভেনেজুয়েলায় করা উচিত, যুক্তরাষ্ট্রে

6

ড্যাফোডিল পলিটেকনিকে অনুষ্ঠিত হলো ‘নবীন বরণ ২০২৫’

7

সেলিমকে দেখতে হাসপাতালে আমির, দুঃসময়ে সালমানের পাশে নেই শাহর

8

এবার কোয়ান্টাম অস্ত্র নির্মাণ চীনের!

9

২৫ শতাংশ পারিশ্রমিকের পাশাপাশি ১৫ দিনের ভাতাও পরিশোধ করলো সি

10

অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থন পেয়ে আপ্লুত তারেক রহমান

11

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন আমীর খ

12

মিস ইউনিভার্সের মঞ্চে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছেন মিথিলা

13

মেয়ের পর এবার রাম চরণ ও উপাসনার ঘরে খুশির সংবাদ

14

দুধের সঙ্গে কোন খাবার শরীরের ক্ষতি করে?

15

আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্

16

জাপানে যাওয়ার প্রায় ৫ লাখ ফ্লাইট বাতিল করল চীন

17

প্রথমবার জুটি বাঁধার সম্ভাবনা ভিকি-দীপিকার

18

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

19

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

20