Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরাইলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সাম্প্রতিক হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান এবং এর জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেন। খবর তাসনিম নিউজ এজেন্সির। 

শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ইসরাইল ইরানের দুটি বৃহৎ ইস্পাত কারখানা, একটি বিদ্যুৎকেন্দ্র এবং বেসামরিক পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা চালিয়েছে। তার দাবি, এ হামলা যুক্তরাষ্ট্রের সমন্বয়ে পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, এই হামলা কূটনৈতিক সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্ধারিত সময়সীমারও পরিপন্থি।    

গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে বৃহৎ পরিসরের সামরিক অভিযান শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।      

এই অভিযানে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে উল্লেখযোগ্য প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও পাল্টা হামলা শুরু করেছে। তারা দখলকৃত অঞ্চল এবং আঞ্চলিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচনের আগে-পরে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

1

অস্ট্রেলিয়ায় ২৬০০ বছরের মিশরীয় বিড়ালের মূর্তি চুরি, নাটকীয়ভা

2

আজকের মুদ্রার রেট: ২৪ জানুয়ারি ২০২৬

3

আজকের মুদ্রার রেট: ৩ নভেম্বর ২০২৫

4

টরেন্টোর পুলিশ সার্ভিসে ফেব্রুয়ারি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা

5

মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড

6

‘তানজিন তিশার বিরুদ্ধে জিডি করতে বাধ্য হয়েছি’

7

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

8

আরও ৫৫ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

9

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে ভারত ‘গুরুত্বপূর্ণ অংশী

10

২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

11

মোদির বিরুদ্ধে বাঁশি নিয়ে নামলেন বিজয়

12

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস

13

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আম

14

আমেরিকার রাজনীতিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত ৬ মুসলিম নেতার উত্থা

15

বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই: রাশেদ খান

16

হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড, সর্বশেষ যা জানা গেল

17

যখন অবসর নিতে চেয়েছিলেন নেইমার

18

ইন্টারনেট ছাড়াই এআই ব্যবহার, ইরানের বিজ্ঞানীদের অভিনব আবিষ্ক

19

পে স্কেল বাস্তবায়নে কঠোর আলটিমেটাম, আসছে নতুন কর্মসূচি

20