Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসিকে ‘বিশ্বসেরা কোচ’ আখ্যা দিলেন ইন্টার মায়ামির নতুন কোচ

স্পোর্টস ডেস্ক : ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোয়োস মেসির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘মেসিই সেরা খেলোয়াড়। বিশ্বের সেরা কোচ মাঠেই রয়েছে। আমাদের কাছে ইতিহাসের সেরা খেলোয়াড় আছে, যে ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। আর আমাদের এমন একটি দল আছে, যারা ফুটবলের জন্য সবকিছু উজাড় করে দিয়েছে। আমাদের ১০ নম্বর জার্সিধারীকে ঈশ্বর যে জাদু দিয়েছেন, সেটাই আমাদের শক্তি।’

এই জয় ইন্টার মায়ামিকে স্বস্তি দিয়েছে, কারণ মাশচেরানোর বিদায়ের পর দলটি বেশ কঠিন একটি সপ্তাহ পার করছিল। তার বিদায়ের প্রকৃত কারণ এবং ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে নানা আলোচনা চলছিল। তবে হোয়োস সংবাদমাধ্যমের সামনে সাবেক কোচের প্রশংসা করতেও ভোলেননি।

তিনি বলেন, ‘এই ফলাফল আসলে আগের কাজেরই ধারাবাহিকতা। দলটি এমএলএস চ্যাম্পিয়ন, এটি একটি শক্তিশালী দল, বড় বড় ক্লাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। এত দর্শকের সামনে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ।’ কলোরাডোর বিপক্ষে জয়ের ম্যাচে লুইস সুয়ারেজ মাঠে ছিলেন না। এ বিষয়ে ব্যাখ্যাও দেন হোয়োস।

তিনি বলেন, ‘আমাদের দলে অসাধারণ মানের খেলোয়াড় আছে। মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। ফুটবল আবেগের খেলা। আমি কখনও খেলোয়াড়সুলভ চিন্তা করা বন্ধ করিনি, তবে এখন আমি কোচ। আজ আমরা চেয়েছিলাম লুইসকে কিছু সময় দিতে, যাতে সে ম্যাচ রিদম ফিরে পায়। কিন্তু ম্যাচটা খুব কঠিন হয়ে পড়েছিল।’

তিনি আরও বলেন, ‘আমি ফুটবল ইতিহাসের আরেক মহান গোলস্কোরারকে মাঠে নামাতে চেয়েছিলাম, যাতে সে কিছু সময় খেলতে পারে। কিন্তু প্রতিপক্ষের শারীরিক শক্তির কারণে একজন কমিয়ে খেলার ঝুঁকি নেওয়া যায়নি। এই ফলাফল প্রমাণ করে দলটি আগের ধারাবাহিকতাতেই আছে। তারা এমএলএস চ্যাম্পিয়ন, একটি শক্ত দল।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামজার বিপক্ষে খেলতে রোমাঞ্চিত নেপালও

1

তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ পরিকল্পিত

2

একাত্তরের ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরু

3

দেশকে অন্ধকারে ঠেলে দিতে তৎপর চক্রান্তকারীরা: মির্জা ফখরুল

4

আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্

5

গোল্ডেন গ্লোবের লালগালিচায় দ্যুতি ছড়ালেন প্রিয়াংকা-নিক

6

জাতি হারিয়েছে একজন অভিভাবক: হানিফ সংকেত

7

ডিমের কুসুমে রক্তের দাগ, খাওয়া কি নিরাপদ?

8

মোদিকে আরও একবার বোল্ড করলেন ট্রাম্প

9

রাসেলের শূন্যতা পূরণে রেকর্ড দামে কলকাতায় গ্রিন, জানালেন কোচ

10

ঘরে বসে অনলাইনে গ্যাস বিল পরিশোধ করবেন যেভাবে

11

২০২৬ এর রমজানে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেখানে

12

শাস্তি পাচ্ছেন না ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি

13

জাতীয় নির্বাচনের আগে-পরে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

14

পাকিস্তানে থানার কাছে শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহত

15

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

16

ফুলবাড়ীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় সভা অ

17

আজকের মুদ্রার রেট: ২১ জানুয়ারি ২০২৬

18

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড

19

নেইমারের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে ফের আনচেলত্তির বার্তা

20