Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান

বিনোদন ডেস্ক : সিনেমাটিক আবহে নেপালের মুস্তাংয়ের জমসমে শুটিং হয়েছিল ‘ও জান’ শিরোনামের গান। মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শুটিং হওয়া সেই গান গতকাল প্রকাশ পেয়েছে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে। গানটি গেয়েছেন কোনাল ও নিলয়। আর এতে মডেল হয়েছেন সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

গেল বছর কোনাল ও নিলয় জুটি হয়ে প্রকাশ করেছিলেন ‘ময়না’শিরোনামের গান। সে বছরের আলোচিত গানগুলোর একটি ছিল ‘ময়না’। ‘ও জান’ মূলত সেই সফল ‘ময়না’ টিমেরই দ্বিতীয় প্রজেক্ট। তবে এবার আরও বড় আয়োজনে, আরও নান্দনিক ভিজ্যুয়ালে। আগের মতোই গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, কথা লিখেছেন আসিফ ইকবাল। তবে সুরে এসেছে নতুনত্ব—যৌথভাবে সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির।
 
 
 
গীতিকার আসিফ ইকবাল বলেন, গানচিল অরিজিনালসের প্রথম গান ‘ময়না’ ছিল ড্যান্স নাম্বার, আর দ্বিতীয় গান ‘ও জান’ একেবারে পিউর রোমান্টিক । অংশু গানটির দারুণ ভিজ্যুয়াল দিয়েছে। আমার বিশ্বাস সব কিছু মিলিয়ে গানটি সবার ভালো লাগবে।’
 
 
 
কণ্ঠাশিল্পী কোনাল বলেন, ‘ময়না পুরোপুরি রোমান্টিক ঘরানার গান। আসিফ ইকবাল ভাইয়ের কথায় আর আভ্রাল সাহিরের সঙ্গীতায়োজনে নেপালের জমসনে গানটি দারুণ ভিজ্যুয়াল ফুটে উঠেছে। আমার বিশ্বাস ও জান আগের গানের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে।’নিলয়ও গানটি নিয়ে দারুণ আশাবাদী। তিনি বললেন, ‘গানটি পুরোপুরি সিনেমাটিক। যেমন কথা, তেমন সুর ও ভিজ্যুয়াল। সব মিলিয়ে দারুণ কিছু ঘটেছে। ’
 
নির্মাতা তানিম রহমান অংশু বললেন, ‘গানচিল শুরু থেকেই গানের ভিডিওতে নতুন ধারার চেষ্টা করছে। ‘ও জান’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। গানটির কথা যেমন হৃদয়ে প্রশান্তি দেবে, তেমনি দৃশ্যায়নও চোখে আরাম দেবে। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা এমন একটি অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছি, যেখানে জমসম শহরের তুষার, পাহাড় আর প্রেম এক হয়ে যাবে। এই প্রজেক্ট বাংলাদেশ-ভারত ও নেপাল- তিন দেশের জয়েন্ট ভেঞ্চারে কাজ হয়েছে। ভারতের সিনেমাটোগ্রাফার এবং কোরিওগ্রাফার, নেপালের লোকেশন ম্যানেজার এবং বাংলাদেশের পরিচালক ও কো-প্রডিউসার। সব মিলিয়েই কাজটি সম্পন্ন হয়েছে। এবার দেখা যাক দর্শকদের কতটা ভালো লাগে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট থেকে নির্বাচনের প্রচারণা শুরু করবেন তারেক রহমান

1

আলেমদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের

2

মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে জিতলেন নাসীরুদ্দীন পাটওয়ার

3

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ড. মোশাররফ

4

একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ: জামায়াত আমির

5

২০২৫ সালে অবসর নিলেন যেসব বিশ্বকাপজয়ী তারকারা

6

ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে থাকছেন না হেড

7

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কি

8

আওয়ামী লীগ ঠেকাতে মাঠে থাকবে সব দল

9

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

10

ব্রাউজারে বন্ধ হচ্ছে মেসেঞ্জার, চলবে না ডেস্কটপেও

11

অ্যানথ্রপিকের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কাজ বন্ধের নির্দেশ

12

বাংলাদেশে আসছে পাকিস্তান, সময়সূচি প্রকাশ

13

মামদানির আক্রমণের জবাব দিলেন ট্রাম্প

14

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

15

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

16

সারাদেশে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

17

যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারা হাদির ওপর হামলার ঘটনা

18

পে স্কেল নিয়ে নতুন অনিশ্চয়তা

19

ইরানে ইসরাইলের হামলার ‘মূল দায়িত্বে ছিলাম’ আমি, স্বীকার করলে

20