Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিয়ের পরদিনই মক্কায় প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান বিয়ে করেছেন। তার স্বামীর নাম রাকিবুল হাসান। ৯ নভেম্বর (রোববার) পুরান ঢাকায় পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তাদের। রাকিবুল হাসান নারায়ণগঞ্জের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী (টেক্সটাইল ইঞ্জিনিয়ার)। বিয়ের পরদিনই নবদম্পতি ওমরা পালনের উদ্দেশে সৌদি আরবে যান। তারা আগামী ২৩ নভেম্বর দেশে ফিরে আসবেন।

প্রিয়াঙ্কা জামান বলেন, রাকিবের সঙ্গে পরিচয় দীর্ঘ নয়। অল্প দিনের পরিচয়ে আমি তাকে চিনি, বোঝার চেষ্টা করেছি তার চরিত্র, মানসিকতা এবং ভবিষ্যতে আমাকে কতটা সাপোর্ট দিতে পারবে। সবকিছু বিবেচনা করে তাকে বিয়ে করেছি। মূল কথা, বিগত দিনের স্বপ্নের মতোই রাকিব একজন আদর্শ মানুষ।

তিনি আরও যোগ করেন, নারী জীবনের স্বপ্ন থাকে একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া এবং রাকিব সেই স্বপ্নের মানুষ। তিনি আমাকে পেয়ে ভীষণ খুশি, তার বিনয় ও যত্ন আমাকে মুগ্ধ করেছে। বিয়ের পরপরই আমরা ওমরার উদ্দেশে রওনা হয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি এবং জীবন একসঙ্গে কাটাতে পারি। জানুয়ারিতে পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

রাকিবুল হাসান জানান, একটি অনুষ্ঠানে প্রথম প্রিয়াঙ্কাকে দেখেছি এবং প্রথম দেখাতেই ভালো লেগেছিল। এরপর আমাদের দু-তিনবার দেখা হয়েছে। প্রেমের সম্পর্ক না রেখে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, যা পরবর্তীতে পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, তাকে পেয়ে আমি খুব খুশি।

প্রিয়াঙ্কা জামান ছোট ও বড় পর্দায় কাজ নিয়ে ব্যস্ত আছেন। বর্তমানে তার অভিনীত দুটি ধারাবাহিক নাটক টিভিতে প্রচার হচ্ছে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ‘যেমন জামাই তেমন বউ’। তার অন্যান্য মুক্তিপ্রাপ্ত ও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা হলো—‘কী করে বলব তোমায়’, ‘যন্ত্রণা’, ‘তবুও প্রেম দামি’।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসিডেন্ট শারাকে হত্যার ইসলামিক স্টেটের দুটি ষড়যন্ত্র ব্য

1

'টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে গর্

2

বিশ্বমঞ্চ ঘুরে এবার বাংলাদেশে ‘নিশি’

3

৩ দিন পর শেয়ারবাজারে হাজার কোটি টাকার নিচে লেনদেন

4

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ

5

ভোটের প্রচারণায় মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ

6

ব্যাটিংয়ের পর বল হাতেও বাংলাদেশের দাপট

7

চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তর

8

বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানকে যেসব বিপদে পড়তে পারে

9

হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

10

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম

11

জাইমা রহমানের প্রশংসা করলেন তানজিন তিশা

12

বিয়ের পরিকল্পনা জানালেন মধুমিতা

13

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

14

আরিয়ানের সঙ্গে নাম জড়ানো কে এই সুন্দরী লারিসা

15

শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন ২১ জানু

16

ফিলিস্তিনি লেবেলে ইউরোপে ঢুকছে ইসরাইলি খেজুর!

17

আইসিসি ইভেন্টে রান না পাওয়া নিয়ে যা বললেন তামিম

18

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন রুমিন ফারহানা

19

কত আসনে লড়বে এনসিপি, জানালেন আসিফ

20