Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

রমজান মাস যেভাবে কাটে নায়িকা নুসরাত ফারিয়ার

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার হালের দর্শকপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ক্যারিয়ারে বহু চড়াই-উতরাই পেরিয়ে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। সারা বছর শুটিং আর শোবিজ অঙ্গনের নানা কাজে ব্যস্ত সময় পার করলেও রমজান এলেই তার দৈনন্দিন জীবনে আসে পরিবর্তন। আর দশজন ধর্মপ্রাণ মুসলিমের মতো নুসরাত ফারিয়ারও রোজার মাস কাটে সংযম ও পবিত্রতার মধ্য দিয়ে।

রমজান মাস কীভাবে কাটে—এমন প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, ‘রোজার মাস আমার কাছে সবসময়ই আলাদা অনুভূতির। রোজার সময় চেষ্টা করি পরিবারকে বেশি সময় দিতে। একসঙ্গে ইফতার করা, তারাবির নামাজ আদায়, রাতের আড্ডা, সেহরি—এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে আলাদা আনন্দ দেয়। ব্যস্ততার মাঝেও যতটুকু পারি পরিবারকে প্রাধান্য দিতে চেষ্টা করি।’ 

নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে অভিনেত্রী জানান, এই মুহূর্তে একাধিক কাজ নিয়ে আলোচনা চলছে। তার ভাষায়, ‘বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা এগোচ্ছে, প্রাথমিক পর্যায়ের আলোচনা ও পরিকল্পনাও হচ্ছে। কিন্তু কোন কাজটি চূড়ান্ত হবে, কিংবা সবগুলোতেই যুক্ত থাকব কিনা তা এখনো নিশ্চিত নয়। 

তাই সময়ের আগে কোনো ঘোষণা দিতে রাজি নই।’সব মিলিয়ে পবিত্র এই মাসটাতে দৈনন্দিন ব্যস্ততাকে কিছুটা দূরেই ঠেলে দেন ফারিয়া।  এই সময়টায় পরিবার, ইবাদত, সংযম, পবিত্রতার মধ্য দিয়ে তিনি আত্মিক শান্তি খুঁজে পান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

1

শুল্ক কমানো হয়েছে, বন্ধ হবে না এনইআইআর: ফয়েজ তৈয়্যব

2

হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ: সালাহউদ

3

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে আজ,

4

১২ কোটির গাড়ি কিনে আম্বানি-শাহরুখের তালিকায় বাদশা, অতঃপর...

5

ইংল্যান্ডকে ধসিয়ে আইসিসির মাসসেরা মিচেল স্টার্ক

6

হোবার্ট পুরুষ দল প্রথম বিগ ব্যাশ জেতার এক বছরের মধ্যেই আক্ষে

7

মুক্তির আগেই রেকর্ড গড়ছে যশের ‘টক্সিক’

8

ফের কমলো স্বর্ণের দাম

9

ঘাটতি বাড়ছে, তবুও এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে ৫৪ হাজা

10

আরও দুই বছর মেলবোর্ন স্টার্সে খেলবেন ম্যাক্সওয়েল

11

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী র

12

শাহিদপত্নী মীরা কি এবার বলিউডে পা রাখতে চলেছেন?

13

বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ড

14

উত্তর কোরিয়ার পারমাণবিক কৌশলে ঘনীভূত হচ্ছে যুদ্ধের ধোঁয়াশা

15

কমকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ

16

পাকিস্তান থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া

17

বার্সেলোনার জালে অ্যাতলেটিকোর এক হালি

18

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অন

19

২৪ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

20