Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরাকের কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে হামলা চালানো হলে ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জড়ো করছে, তখন এই ইরানপন্থি গোষ্ঠী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে- সংঘাত শুরু হলে তারা সামরিকভাবে তেহরানের পাশে দাঁড়াবে। খবর আল জাজিরার।

রোববার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে কাতায়েব হিজবুল্লাহর প্রধান আবু হুসেইন আল হামিদাভি যোদ্ধাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান। তিনি বলেন, ‘অন্ধকারের শক্তি’ ইরানকে দমন ও ধ্বংস করার জন্য একত্র হচ্ছে। তার ভাষায়, ইরান মুসলমানদের ‘দুর্গ ও গর্ব’।
 
আল হামিদাভি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ কোনোভাবেই সহজ হবে না।’ তিনি আরও হুঁশিয়ারি দেন, এই অঞ্চলে শত্রুদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।
 
গত বছরের জুনে ইরান লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালালেও সে সময় তাদের আঞ্চলিক মিত্ররা সরাসরি সামরিক সহায়তায় এগিয়ে আসেনি। তবে এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কাতায়েব হিজবুল্লাহর প্রধান। তিনি বলেন, ‘অক্ষ শক্তিভুক্ত সব গোষ্ঠীর উচিত ইরানকে সর্বাত্মকভাবে সহায়তা করা।’
 
কাতায়েব হিজবুল্লাহ ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের অন্যতম বড় গোষ্ঠী। ২০১৪ সালে আইএসের দ্রুত অগ্রযাত্রা ঠেকাতে এই বাহিনী গড়ে তোলা হয়েছিল। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মার্চ চন্দ্রগ্রহণ, বিভাগীয় শহরে যখন দেখা যাবে মহাজাগতিক দৃ

1

তানজানিয়ার কিলিমানজারো পর্বতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

2

তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্র

3

সুখবর দিলেন সোনম কাপুর

4

হানিয়া আমিরের ডিভোর্স নিয়ে ভবিষ্যদ্বাণী, যে প্রতিক্রিয়া জানা

5

হাঁটুর চোটে মাঠের বাইরে ফরাসি ফরোয়ার্ড, ফিরবেন কবে!

6

নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন

7

আইজিপি হিসেবে আজ বাহারুলের শেষ দিন?

8

গাজায় মানবিক সহায়তা প্রবেশে জাতিসংঘের প্রস্তাব গৃহীত

9

অভিষেকের সঙ্গে খুব আনন্দে আছি: ঐশ্বরিয়া

10

আলিমে বাদপড়া শিক্ষার্থীদের আবারও রেজিস্ট্রেশনের সুযোগ

11

বড় হার দিয়ে নতুন মৌসুম শুরু মেসির দলের

12

বাংলাদেশের নির্বাচন নিয়ে যে বার্তা দিল চীন

13

ভারতের একাধিক তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

14

শুধু নেইমারই নন, ফিট না থাকলে ভিনিসিউসকেও বিশ্বকাপে নেবেন না

15

যখন অবসর নিতে চেয়েছিলেন নেইমার

16

সরকারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, পাকিস্তানকে সতর্ক করল তা

17

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল, সংগ্রহ করেছেন ২৭৮০ জন:

18

অন্তর্বর্তী সরকারের আমলে শাহজালালে তৃতীয় টার্মিনাল চালু হচ্

19

আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক এমডি ও ডিএমডির বিরুদ্ধে দুর্নীতির

20