Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

এরদোয়ানকে নিয়ে নেতানিয়াহুর মন্তব্যে ক্ষুব্ধ তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে লক্ষ্য করে করা সাম্প্রতিক মন্তব্যের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘আমরা প্রতিটি মঞ্চে যে সত্যগুলো প্রকাশ করেছি, তার ফলে সৃষ্ট অস্বস্তির কারণেই তুরস্কের নেতাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।’ খবর আনাদোলুর।

বিবৃতিতে নেতানিয়াহুকে বর্তমান সময়ের “অ্যাডলফ হিটলার” বলে উল্লেখ করা হয় এবং গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য তাকে দায়ী করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টিও তুলে ধরা হয়।
 
তুরস্ক অভিযোগ করেছে, নেতানিয়াহু চলমান শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করতে এবং অঞ্চলে তার সম্প্রসারণবাদী নীতি চালিয়ে যেতে এ ধরনের বক্তব্য দিচ্ছেন। আঙ্কারা পুনরায় জানায়, তার বিরুদ্ধে দায়বদ্ধতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা নিরীহ বেসামরিক মানুষের পাশে থাকবে।
 
এদিকে তুরস্কের মন্ত্রিসভার সদস্যরাও নেতানিয়াহুর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইয়িলমাজ বলেন, ‘সত্যের আলো অত্যাচারীদের জন্য দুঃস্বপ্ন, এবং এরদোয়ানকে লক্ষ্য করে নেতানিয়াহুর মন্তব্য তার ‘অপরাধবোধ ও অস্বস্তির বহিঃপ্রকাশ’, যা ‘অগ্রহণযোগ্য’।
 
বিচারমন্ত্রী আকিন গুরলেক বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখে থাকা একজন ব্যক্তির এমন মন্তব্য তার ‘আইনি ও নৈতিক সংকটের গভীরতা’ প্রকাশ করে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফতচি নেতানিয়াহুর অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, এটি তার হতাশা ও রাজনৈতিক দুর্বলতার প্রতিফলন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরফ গলল তবে, ট্রাম্প-মাস্কের খুনসুটি

1

আগামীকাল ডেন্টাল-মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল

2

সেই ভয়াল রাতে পাকিস্তানি মিলিটারি দেখেছিলেন জয়া আহসানের মা

3

তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

4

দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়

5

ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

6

মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড

7

যুক্তরাষ্ট্র রাশিয়াকে ‘আকর্ষণীয় প্রস্তাব’ দিয়েছে: ক্রেমলি

8

শেষ বলে ছক্কায় সিলেটের অবিস্মরণীয় জয়

9

সালাহকে নিয়ে রুনির বিস্ফোরক প্রতিক্রিয়া

10

প্রথম ধাপে ভেনেজুয়েলা থেকে ৫ কোটি ব্যারেল পর্যন্ত তেল আনার ঘ

11

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ভারতের লক্ষ্য ১৯৬

12

সৃষ্টিকুলের সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে

13

রাজশাহীকে সুন্দর মহানগরী হিসেবে গড়ে তোলা হবে: আরএমপির নতুন ক

14

বিয়ে করলেন অভিনেত্রী মম, পাত্র কে?

15

সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে কেন অভিনয় করতে ভয় পান ‘বুম্বাদা’

16

নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে উন্মুখ পাকিস্তানের প্রধানমন্ত্

17

রিয়াল অধ্যায়ের অজানা গল্প বললেন আর্জেন্টাইন তারকা

18

হাসিনাকে কি ভারত ফেরত দেবে? যা জানা গেল

19

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

20