Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশেকে দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত: মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি উল্লেখ করে ভারতের নির্বাচন কমিশনের তা থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সচিবালয় নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মমতা বলেন, সম্প্রতি বাংলাদেশে সংসদ নির্বাচন হয়েছে। অনেকেই আশঙ্কা করেছিলেন সেখানে সহিংসতা বা বিশৃঙ্খলা হতে পারে। কিন্তু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভারত একটি গণতান্ত্রিক দেশ-এ অবস্থায় নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো দুর্বলতা থাকলে তা কমিশনের জন্য লজ্জার বিষয় বলে মন্তব্য করেন তিনি। তার মতে, এ ক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশনের শিক্ষা নেওয়া উচিত।
 
ভারতের নির্বাচন কমিশনকে ‘তুঘলকি কমিশন’ আখ্যা দিয়ে মমতা অভিযোগ করেন, হুমকির রাজনীতি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। তার ভাষায়, এ ধরনের আচরণ গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যা অতীতে রাজতন্ত্রেও দেখা যায়নি।
 
সামনে পশ্চিমবঙ্গসহ ভারতের আরো চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে দেশটির নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে ইঙ্গিত করে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু কমিশন দেখেছেন, কিন্তু এমন পক্ষপাতদুষ্ট আচরণ আগে দেখেননি। তার অভিযোগ, কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে।
 
তিনি আরো বলেন, এ ধরনের পদক্ষেপ ভারতের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য হুমকি। তার মতে, রাজ্যগুলোর বিষয়ে অযথা হস্তক্ষেপ দেশের সাংবিধানিক ভারসাম্য নষ্ট করছে এবং সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে।
 
সূত্র : আজতাক 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে ইঙ্গিত করে যা বললেন বিএনপি মহাসচিব

1

ঢাকার আবহাওয়া: ৪ নভেম্বর ২০২৫

2

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা

3

আজকের মুদ্রার রেট: ৩ নভেম্বর ২০২৫

4

শীতের মধ্যেই বৃষ্টির আভাস, হতে পারে যেসব জায়গায়

5

যারা বাংলাদেশ চায়নি তারা শাসনভার চায়: মির্জা আব্বাস

6

১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার, আর নীতিগত সিদ্ধান্ত নেবেন ন

7

ইসরাইলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে: তুর্কি পররা

8

ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট

9

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন আমীর খ

10

ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর

11

‘ইরানের বদলে এখন ভেনেজুয়েলার তেল কিনবে ভারত’

12

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত বিএনপি : রুমিন ফ

13

চতুর্থ সন্তানের মা হতে যাচ্ছেন উষা ভ্যান্স

14

ডলারের দাম বাড়ায় কমেছে স্বর্ণের দাম

15

বিয়ের পরদিনই মক্কায় প্রিয়াঙ্কা

16

বাংলাদেশের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস?

17

২ আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

18

অ্যানথ্রপিকের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কাজ বন্ধের নির্দেশ

19

ঘোড়ার গোশত খাওয়া যাবে, কী বলে ইসলাম?

20