Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তাদের (বিবিসি) বিরুদ্ধে সম্ভবত আগামী সপ্তাহের কোনো একটি সময়ে আমরা এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের একটি মামলা করবো।’

বিবিসি জানিয়েছে ২০২১ সালের ৬ জানুয়ারির বক্তৃতার সম্পাদনা ‘ভুলবশত এমন ধারণা দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিসংতাকে উসকে দিয়েছেন’। বিবিসি এজন্য দুঃখ প্রকাশ করেছে। কিন্তু বলেছে তারা এজন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না।
 
এই বিতর্কের মধ্যেই গত সপ্তাহে বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেছেন। আইনি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমাকে এটা করতেই হবে, তারা প্রতারণা করেছে। তারা আমার মুখ থেকে বের হওয়া কথাগুলো বদলে দিয়েছে।’
 
ট্রাম্প জানান, এখনো তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের কাছে ইস্যুটি তোলেননি, তবে তিনি তাকে এই সপ্তাহেই ফোন দে বেন। এর আগে ট্রাম্পের আইনজীবী হুমকি দিয়ে বলেছিলেন, বিবিসি যদি রিপোর্ট প্রত্যাহার না করে, ক্ষমা না চায় এবং ট্রাম্পকে ক্ষতিপূরণ না দেয় তাহলে তারা বিবিসির বিরুদ্ধে মামলা করবে।
 
২০২১ সালের ক্যাপিটল হিল হামলার দিন ট্রাম্পের বক্তব্য নিয়ে বিবিসির তৈরি একটি প্রতিবেদনে সম্পাদনা-কারসাজির অভিযোগ উঠে। ভিডিওটিতে ট্রাম্পকে সমর্থকদের উদ্দেশে কথা বলতে দেখা যায়। কিন্তু দ্য টেলিগ্রাফের তথ্যমতে, ট্রাম্পের দুটি বক্তব্যের মধ্যে ৫৪ মিনিট ব্যবধান থাকলেও ভিডিওতে তা একত্র করে দেখানো হয়।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একবার ইসলামকে সুযোগ দেওয়ার আহ্বান রেজাউল করিমের

1

ভারতে ট্রলারসহ ১৫ বাংলাদেশি জেলে আটক

2

ডিসেম্বরের ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৩ কোটি ডলার

3

পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

4

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে নতুন রেকর্ড

5

হঠাৎ কেন সাকিবকে ফেরাতে তৎপর বিসিবি

6

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’, কোন জেলায় শীত কেমন অনুভূত হবে

7

সমালোচনা ও কটাক্ষে ভেঙে পড়েছেন, ঘুরে দাঁড়ানোর উপায় জানাল

8

বিয়ের গুঞ্জনের মধ্যেই বিজয়-রাশমিকাকে ঘিরে এল নতুন খবর

9

ভারতের নারী দলকে সাবধান করলেন গাভাস্কার

10

খনিজ সম্পদের নতুন ‘পাওয়ার হাউস’ হওয়ার পথে সৌদি

11

মাথায় গুলি লাগার পরও কীভাবে বেঁচে ফিরেছিলেন মালালা

12

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের :

13

মেক্সিকোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় আর্জেন্টিনার

14

ভোটের আগে ঢাকার তিনটি ‘বিশেষ’ আসনে বিশেষ বরাদ্দ, যা বললেন উপ

15

আইজিপি হিসেবে আজ বাহারুলের শেষ দিন?

16

উলিপুরে রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

17

বিশ্বকাপে ভারতে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা দেখছেন আমিনুল

18

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ

19

জাপানে ভয়াবহ তুষারপাতে দুর্ঘটনার কবলে অর্ধ-শতাধিক গাড়ি, নিহত

20