Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে তীব্র জ্বালানি সংকটে কিউবা

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র জ্বালানি সংকটে পড়েছে অর্থনৈতিক মন্দার মধ্যে থাকা কিউবা। উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাপক হারে মানুষ দেশ ছাড়ার কারণে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। ৬৭ বছরের কমিউনিস্ট সরকার এখন সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

যুক্তরাষ্ট্র কিউবাকে তেল সরবরাহ বন্ধে কঠোর অবস্থান নেয়ার পর সংকট তীব্র হয়ে ওঠে। কিউবায় তেল পাঠালে সেসব দেশের ওপর ওয়াশিংটন শুল্ক আরোপের হুমকি দেয়ার পর থেকেই হাভানায় তেলের সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়। জ্বালানি না থাকায় দেশটিতে বিদ্যুৎ উৎপাদন, পানি সরবরাহ এবং খাদ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি।
 
জ্বালানি ঘাটতির প্রভাব পড়েছে পর্যটন এবং পরিবহনেও। জেট ফুয়েলের অভাবে কানাডা ও রাশিয়ার কয়েকটি এয়ারলাইন কিউবায় ফ্লাইট বন্ধ করেছে। এমনকি শুধু জরুরি ভ্রমণের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। বন্ধ রাখা হয়েছে দেশটির বিশ্ববিদ্যালয় ও অপ্রয়োজনীয় সরকারি দফতর। জনপরিবহন কমানো হয়েছে। 
 
এদিকে, মাদুরোকে উৎখাতের পর ভেনেজুয়েলার তেলবাহী জাহাজের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে, পানামা-নিবন্ধিত ভেরোনিকা থ্রি নামের একটি ট্যাংকারকে ভারত মহাসাগরে জব্দ করা হয়েছে। জাহাজটি ট্রাম্পের অবরোধ অমান্য করে পালানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছে মার্কিন সামরিক বাহিনী। এটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল।
 
এর আগে আকুইলা টু নামের আরেকটি জাহাজসহ এখন পর্যন্ত অন্তত ৯টি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন, ভেনেজুয়েলার তেল বিক্রি থেকে এক বিলিয়ন ডলারের বেশি আয় হয়েছে। আগামী মাসগুলোতে আরও পাঁচ বিলিয়ন ডলার আসতে পারে। 
 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করা একটি চ্যালেঞ্জ : পানিসম্পদমন্ত

1

বিশ্বকাপ জিতে বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছে ভারত নারী দল

2

বাবার লড়াইয়ের ময়দানে কন্যারা: ঠাকুরগাঁওয়ে নজর কাড়ছেন নিঝর ও

3

নেত্রকোনায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

4

বাংলাদেশকে নিয়ে আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা

5

বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে যা বললেন সৈয়দা রিজওয়ানা

6

লাতিন আমেরিকার চার দেশের শুল্ক কমানোর সিদ্ধান্ত ট্রাম্পের

7

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

8

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

9

আমির বিপিএলে সেরা পারফরম্যান্সই দেবেন, আশাবাদী ইবাদত হোসেন

10

এসিআর নিয়ে যে নির্দেশনা দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

11

লিটনের পর হৃদয়কেও নিল রংপুর

12

পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

13

স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ও দুর্নীতির অবসান ঘটানোর ঘোষণা স্বা

14

বিশ্বব্যাংক আরও ১৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে

15

আজকের স্বর্ণের দাম: ৫ ফেব্রুয়ারি ২০২৬

16

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যে নরওয়ের কড়া বার্তা

17

রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই এগিয়ে আসুন: প্র

18

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

19

ফের পরিবর্তন হলো পোস্টাল ব্যালট পাঠানোর সময়

20