Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

রহস্যজনকভাবে আমিরাত সফর বাতিল করলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক :সংযুক্ত আরব আমিরাত সফর স্থগিত করার ঘোষণা দিয়েও রহস্যজনকভাবে সেই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। রবিবার তুর্কি প্রেসিডেন্টের দাপ্তরিক এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছিল, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের অসুস্থতার কারণে এই সফর পেছানো হয়েছে। তবে পোস্ট করার কিছুক্ষণ পরেই বার্তাটি সরিয়ে নেওয়া হয়।

তুর্কি প্রেসিডেন্টের সেই বার্তায় বলা হয়েছিল, দুই নেতার মধ্যে ফোনে আলাপ হয়েছে এবং প্রেসিডেন্ট এরদোয়ান শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সাথে সফরের পরবর্তী সময় পরে জানানো হবে বলেও সেখানে উল্লেখ করা হয়েছিল।

যদিও বার্তাটি দ্রুত মুছে ফেলা হয়, ততক্ষণে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তুর্কি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমও তাদের প্রতিবেদন থেকে আমিরাতের প্রেসিডেন্টের অসুস্থতার অংশটুকু বাদ দিয়ে দেয়।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম দুই নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও সফর স্থগিত বা প্রেসিডেন্টের অসুস্থতা নিয়ে কোনো তথ্য দেয়নি। এর আগে শনিবার রাতেও আমিরাতের প্রেসিডেন্টের কিছু ছবি প্রকাশিত হয়েছিল, যেখানে কাতারের আমিরের সঙ্গে তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। এই অসামঞ্জস্যতা নিয়ে এখন পর্যন্ত তুরস্ক বা আমিরাত কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

সূত্র: আরব নিউজ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি

1

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল ফাওয়াদ-মাহিরার ‘নীলোফর’

2

একাধিক দলে ‘পাকিস্তানি’ ক্রিকেটার, ভিসা দিচ্ছে না ভারত

3

ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্তে যা বললেন হর্ষবর্

4

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচাল

5

শিগগিরই ফিরবেন আমাদের নেতা তারেক রহমান: মির্জা ফখরুল

6

হাতিয়ার জাগলার চরে গোলাগুলিতে নিহত বেড়ে ৬, থানায় মামলা

7

বিনম্র শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃত

8

প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ট্রাম্প বললেন, আপনি সুদর্শন পুরুষ

9

হাসিনা, রেহানা ও টিউলিপের মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

10

এক ওভারে ছয় ছক্কা মেরে আব্বাস আফ্রিদির বাজিমাত

11

মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

12

বাণিজ্য মেলার সপ্তম দিনে মানুষের উপচে পড়া ভিড়

13

আগামী সরকারকে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলা

14

‘ডন ৩’-এ ফেরা নিয়ে শাহরুখ খানের শর্ত!

15

স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ও দুর্নীতির অবসান ঘটানোর ঘোষণা স্বা

16

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ

17

বায়ু দূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

18

মামদানির জয়ের পর নিউইয়র্কের ইহুদিদের ইসরাইলে চলে আসতে বললেন

19

বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

20