Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘চীন, রাশিয়া, ইরানকে তাড়িয়ে দাও’: ভেনেজুয়েলার প্রতি ট্রাম্পের নতুন সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক : একইসঙ্গে ট্রাম্প প্রশাসন চায়, ভেনেজুয়েলা তেল উৎপাদনে একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্রের সাথে অংশীদার হোক এবং ভারী অপরিশোধিত তেল বিক্রির সময় আমেরিকার পক্ষে থাকুক, সূত্রের বরাত দিয়ে এবিসি নিউজ এসব তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশ থেকে বহিষ্কার করার পর ভেনেজুয়েলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। ডেলসি রদ্রিগেজ তখন থেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেও ট্রাম্প দাবি করেছেন যে, তিনিই দক্ষিণ আমেরিকার দেশটিকে নিয়ন্ত্রণ করছেন। এবিসি প্রতিবেদনে আরও জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার নতুন নেতৃত্বকে বলেছে, তাদের নিজস্ব মজুদ থেকে তেল উত্তোলনের অনুমতি দেয়া হবে তখন, যখন তারা তার শর্ত মেনে চলবে।


ট্রাম্পের কথা অনুযায়ী প্রথমত, ভেনেজুয়েলাকে চীন, রাশিয়া, ইরান এবং কিউবাকে বহিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। দ্বিতীয়ত, ভেনেজুয়েলাকে তেল উৎপাদনে একচেটিয়াভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্ব করতে এবং ভারী অপরিশোধিত তেল বিক্রির ক্ষেত্রে আমেরিকার পক্ষ নিতে সম্মত হতে হবে। সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
 
চীন দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ এবং এর বৃহত্তম তেল ক্রেতা। এবিসি নিউজের সাথে আলাপকালে, সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রজার উইকারও নিশ্চিত করেছেন যে আমেরিকার পরিকল্পনা ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল।
 
তাছাড়া, ট্রাম্প আরও দাবি করেছেন যে, ভেনেজুয়েলার ‘অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ’ বাজার মূল্যে বিক্রি করার জন্য ৩ কোটি থেকে ৫ কোটি ব্যারেল তেল মার্কিন যুক্তরাষ্ট্রে হস্তান্তর করবে।
 
সূত্র: এনডিটিভি

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে অন্ধকারে ঠেলে দিতে তৎপর চক্রান্তকারীরা: মির্জা ফখরুল

1

ওয়াসিম-শান্তর ব্যাটিং তাণ্ডবে রাজশাহীর জয়

2

কক্ষে ঢুকে চেয়ার নয়; নাম ফলকের বোর্ডে তাকিয়ে যা বললেন স্ব

3

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

4

ভারতকে ২৪০ রানে গুঁড়িয়ে দিয়ে বিপদে পাকিস্তান

5

আসছেন মেসি, সেলফি তুলতে কত খরচ হবে জানেন?

6

পরপুরুষের সঙ্গে ছবি না তুলে প্রশংসায় ভাসছেন সানা খান

7

দীর্ঘ বিরতির পর বড় চমক নিয়ে ফিরছেন মিম

8

পারমাণবিক স্থাপনা আরও শক্তিশালী করবে ইরান

9

‘ইরানের বদলে এখন ভেনেজুয়েলার তেল কিনবে ভারত’

10

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের লক্ষণ, ঝুঁকিতে বাংলাদেশ-ভারত

11

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে ‘ইতিবাচক অগ্রগতির’ দাবি

12

বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে যা বললেন সৈয়দা রিজওয়ানা

13

‘তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে যা অতীতে কোনো নেতা পা

14

সাকিবের ব্যাটেও বদলাল না ভাগ্য, শিরোপা হাতছাড়া এমিরাটসের

15

প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সা

16

মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক

17

আফ্রিদির রেকর্ড ভাঙলেন রোহিত

18

টানা ১৫ দিন এভারকেয়ারে বেগম জিয়া, উদ্বেগ উৎকণ্ঠায় সর্বসাধারণ

19

মেট্রোরেলের লাইনের ওপর ড্রোন, ৯ মিনিট বন্ধ ছিল চলাচল

20