Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে

ডেস্ক নিউজ : জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রতিটি মন্ত্রণালয়কে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠিত হয়েছে; তাই প্রতিটি মন্ত্রণালয়কে তাদের প্রত্যাশা পূরণে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করতে হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিসভার বৈঠক (ক্যাবিনেট মিটিং) শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, এটি ছিল একটি অনানুষ্ঠানিক (ইনফরমাল) ক্যাবিনেট মিটিং। সেখানে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে দিকনির্দেশনা দিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ আমাদের ভোট দিয়েছে তাদের পাশে থাকার জন্য। আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি। বাংলাদেশের মানুষের কল্যাণে প্রতিটি মন্ত্রণালয় যেন সুন্দরভাবে কাজ করে, সেটাই ছিল প্রধানমন্ত্রীর মূল বক্তব্য।’

বৈঠকে প্রধানমন্ত্রী নির্বাচনী অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দল হিসেবে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো যেন আমরা মনে রাখি। প্রতিটি মন্ত্রণালয়কে সেই অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের এই নির্দেশনায় প্রতিটি মন্ত্রণালয়ের কর্মতৎপরতা ও স্বচ্ছতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুশফিকুর রহিমের রহস্যময় স্ট্যাটাস

1

শীত শেষ হওয়ার আগেই চড়া সবজির বাজার

2

বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিন

3

দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ ইসির

4

আজকের আবহাওয়া: ৩১ অক্টোবর ২০২৫

5

জাতিসংঘকে ২ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ পাবে ১

6

ইউক্রেন শান্তি না চাইলে বল প্রয়োগে রাশিয়া লক্ষ্য অর্জন করবে:

7

আজকের মুদ্রার রেট: ২৪ জানুয়ারি ২০২৬

8

২ কেন্দ্রে কত ভোট পেলেন তাসনিম জারা?

9

'ভারত সমর্থিত' সাত জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

10

লিটনের পর হৃদয়কেও নিল রংপুর

11

নারীরা নামাজের জন্য মসজিদে যেতে পারবে?

12

‘ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ ক

13

ওই রাতে পুলিশের নিষ্ক্রিয় থাকার ব্যাখ্যা দিল ডিএমপি

14

৭৮ কোটি টাকায় ১২৫০০ টন চিনি কিনবে সরকার

15

কিয়েভে হামলা প্রমাণ করে মস্কো শান্তি চায় না: জেলেনস্কি

16

পাওয়েল-শেফার্ড ঝড়ে সহজ ম্যাচ কঠিন করে জিতল নিউজিল্যান্ড

17

আগামীকাল ডেন্টাল-মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল

18

যুদ্ধের মধ্যে প্রথমবার বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র

19

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

20