Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই: প্রেস সচিব

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো ধরনের বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমানের প্রত্যাবর্তন বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা বা আপত্তি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি লিখেছেন, ‘এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি-নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই।’

শফিকুল আলম তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া কামনাও করেছেন।

খালেদা জিয়া বর্তমানে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায়, তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিএনপি নেতাদের অনেকেই বলছেন, খালেদা জিয়ার পাশে থাকতে তাঁর দেশে ফেরা প্রয়োজন। তবে কিছু মহলে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও উঠে এসেছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার চিকিৎসা এখন দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চলছে। লন্ডন থেকেও নিয়মিতভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। পরিবার সূত্রে জানা যায়, অবস্থার উন্নতি হলে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতিও চলছে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারি খাবারের পর মিষ্টি নাকি টকদই-কোনটি ভালো?

1

পূর্বাচলে পুলিশের মেগা প্রজেক্টের পরিকল্পনা, সৃষ্টি হচ্ছে ৬

2

খালেদা জিয়ার জন্য জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া

3

প্রতারক চক্র নিয়ে সতর্ক করল এনবিআর

4

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হ

5

স্বল্পমেয়াদি ভিসার শর্ত শিথিল করল চীন

6

বিবিসির খবর / পাকিস্তানি প্লেয়ারদের দ্য হান্ড্রেডে ভারতীয় মা

7

নেত্রকোনায় পিডিবির খুঁটির টানার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন

8

বিএনপি কোনো মেগা প্রজেক্টের দিকে যাবে না: আমির খসরু

9

এবার বলিউডে জেনিফার!

10

ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে সতর্ক করলেন রিজভী

11

এবার কারাবন্দি ইমরান খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সানাউল্লাহ

12

একুশের প্রথম প্রহরে ‘স্বতন্ত্র এমপিকে’ ফুল দিতে বাধা

13

চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষো

14

যেকোনো সময় শুরু হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

15

১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে

16

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক উত্তেজনা বাড়ছে

17

নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে সরকার: প্রশিক্ষণ নিচ্ছে ৭

18

২৯৭ আসনের গেজেট প্রকাশ

19

কেন বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে রাজি হয়নি, মুখ খুলল আয়া

20