Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার বলিউডে জেনিফার!

বিনোদন ডেস্ক : বলিউডে যেন চমকের পর চমক চলছে। ক্যারিয়ারের নতুন এক মোড়কে পা রাখতে চলেছেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত বিক্রান্ত ম্যাসি। আসন্ন থ্রিলার সিনেমা ‘হোয়াইট’-এ যুক্ত হয়ে তার পথচলায় যোগ হচ্ছে এক ঐতিহাসিক মাইলফলক। কারণ এ ছবিতে হলিউডের বিশ্বখ্যাত গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ অভিনয়ে নয়; বরং আসন্ন এ সিনেমায় তার কণ্ঠে উপহার দিতে চলেছেন এক বিশেষ গান। বলিউড-হলিউডের এই অভাবনীয় মেলবন্ধন ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।

 
 
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা যায়, ‘হোয়াইট’ সিনেমাটি মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হচ্ছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় জেনিফার লোপেজ একটি ‘অ্যান্থেম’ বা থিম সং গাইবেন। গানটি ইংরেজি ও স্প্যানিশ উভয় ভাষার সংমিশ্রণে তৈরি হওয়ার কথা রয়েছে। তবে বিষয়টি নিয়ে সিনেমা সংশ্লিষ্টরা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
 
 
দুপক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। এ সিনেমায় জেনিফার লোপেজের কাজ সিনেমাটিতে ভিন্ন এক আন্তর্জাতিক মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
 
আন্তর্জাতিক মানের এই থ্রিলার সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে অনেক আগেই। দক্ষিণ আমেরিকায় এরই মধ্যে সিনেমার ৯০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। ইংরেজি ও স্প্যানিশ ভাষায় মূল সিনেমাটি নির্মিত হলেও পরে এটি আরও ২১টি ভাষায় ডাবিং করে বিশ্বজুড়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। এদিকে, ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জয়ের পর বিক্রান্তের আসন্ন এই নতুন প্রজেক্ট সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপিল শর্মাকে সতর্ক করলেন প্রিয়াঙ্কা চোপড়া

1

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

2

নির্বাচনে ৫ লাখ ৫৬ হাজার আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করব

3

রয়্যাল ব্লু শাড়িতে গ্ল্যামারাস নুসরাত ফারিয়া

4

ঈশানের প্রেমের গুঞ্জন নিয়ে মা-দাদার ভিন্নমত

5

ইউক্রেনের ওডেসায় মধ্যরাতে রুশ হামলায় বিদ্যুৎ বিপর্যয়

6

আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ

7

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

8

কৌশানিকে মেকআপ ছাড়া দেখতে চাইলেন পরিচালক, অতঃপর...

9

শান্তকে অসাধারণ অধিনায়ক দাবি করে যা বললেন কোচ

10

তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্র

11

মিরকাদিমে ইলিশের ঝিলিক, দামও চড়া

12

ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নতুন কমিটি

13

২৫ কোটি ২০ লাখ রুপিতে অজি অলরাউন্ডারকে দলে ভেড়াল কলকাতা

14

পিঠ দিয়ে গোল ‘করে’ উদযাপন রোনালদোর

15

সড়কে হেনস্তার শিকার অহনা

16

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে রৌমারীতে মশাল

17

ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া ডেল্টা ফোর্স আসল

18

‘বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন কর

19

কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

20