Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

ডেস্ক নিউজ : সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি সঠিক ও নির্ভুল তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

শনিবার (২৮ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, অতীতে সঠিক জরিপ ছাড়াই যে ৩০ লাখ মুক্তিযোদ্ধার তালিকা করা হয়েছিল, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, ‘স্বাধীনতা একবারেই এসেছে। ৯০-এর গণ-আন্দোলন এবং ২৪-এর অভ্যুত্থান গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন; এগুলোকে অবশ্যই সম্মান করতে হবে। তবে এই অর্জনগুলোকে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে মেলানো যাবে না। মুক্তিযুদ্ধের অনন্য মহিমা অক্ষুণ্ন রেখেই আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করব।’

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম প্রকৃত মুক্তিযোদ্ধাদের কল্যাণে বেশ কিছু দাবি উত্থাপন করেন। তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, পুনর্বাসন এবং সব সরকারি সুযোগ-সুবিধা বিনা মূল্যে প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধের স্মৃতিচারণা করেন এবং পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার অনুরোধ জানান। আমন্ত্রিত মুক্তিযোদ্ধারা আক্ষেপ প্রকাশ করে বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে প্রকৃত যোদ্ধাদের সম্মান ক্ষুণ্ন হচ্ছে। তারা দ্রুত ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মন্ত্রী আশ্বস্ত করেন যে, মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘একুশে পদকপ্রাপ্তির খবর শুনেছি চিঠি পাইনি’

1

ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরে

2

৫০তম বিসিএসের ফলাফল ঘোষণার তারিখ জানালেন পিএসসি চেয়ারম্যান

3

একাত্তরের ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরু

4

টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ

5

বিদেশ থেকে কতটুকু স্বর্ণ আনতে পারবেন

6

পোলিও মুক্ত বিশ্বের স্বপ্ন কতোদূর?

7

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন টিজারে এক্স-মেনের উপস্থিতি, ফ্য

8

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট দিলেন বিএনপি ও জামায়াতের প্

9

সহজ ভাষায় মহানবী (সা.)–এর জীবনী লিখতে চান আসিফ নজরুল

10

কানাডার প্রধানমন্ত্রীর ‘শান্তি পর্ষদে’ যোগদানের আমন্ত্রণ বাত

11

আ.লীগ জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সহিংসতা চালাতে চায়

12

লিভারপুল ছাড়ছেন মোহামেদ সালাহ

13

বৈশ্বিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র

14

ফেব্রুয়ারির ১৮ দিনেই এলো ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

15

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

16

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে: প

17

মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে সালমান খানের বাবা, আজ অস্ত্রো

18

মক্কা থেকে মদিনা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৪২ জন ওমরাহ যাত্রী

19

২০১৮ সালের নির্বাচন নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

20