Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফের পরিবর্তন হলো পোস্টাল ব্যালট পাঠানোর সময়

ডেস্ক নিউজ : আসন্ন নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট পাঠানোর সময়সীমা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। দফায় দফায় সময় পরিবর্তনের পর এবার ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পেপার পৌঁছালেই আমলে নেবেন রিটার্নিং কর্মকর্তা। এই নতুন সময়সীমা পার হলে ভোট গণনায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ হারাবেন প্রবাসীরা।

শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের ব্যালট পাওয়ার পর দ্রুততম সময়ে ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দিতে হবে। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এর এক মিনিট দেরি হলেও সেই ভোট গণনা করা হবে না।

এর আগে ইসি জানায়, ডাকযোগের সম্ভাব্য বিলম্ব এবং আন্তর্জাতিক যাতায়াত ব্যবস্থার জটিলতা এড়াতে প্রবাসীদের জন্য ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পোস্ট করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এবার ব্যালট পাঠানোর সময় ভোটের দিন পর্যন্ত নির্ধারণ করে দিল ইসি।
প্রবাসী ভোটারদের ব্যালট পাঠাতে, ‘Postal Vote BD’ অ্যাপে যাদের নিবন্ধন হয়েছে তারা ও ব্যালট সংগ্রহ করে ভোট দেওয়ার পর ব্যালটটি অবশ্যই নির্দিষ্ট হলুদ খামে ভরতে হবে। নির্ধারিত সময়ের পর পাঠানো ব্যালট সময়মতো না পৌঁছালে, তা গণনায় অন্তর্ভুক্ত না হওয়ার সব দায়ভার সংশ্লিষ্ট ভোটারের ওপরই বর্তাবে বলে জানিয়েছে ইসি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ড নিয়ে বিশেষ দূত নিয়োগ দিলেন ট্রাম্প, ক্ষুব্ধ ডেন

1

পোলিও মুক্ত বিশ্বের স্বপ্ন কতোদূর?

2

বিয়েবার্ষিকীর দিন মৃত্যুদণ্ডাদেশ পেলেন শেখ হাসিনা

3

নতুন সিনেমায় অরিজিতের না গাওয়ার কারণ নিয়ে মুখ খুললেন অনুরাগ

4

কড়াইলবাসীর শিক্ষা-চিকিৎসা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

5

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক উত্তেজনা বাড়ছে

6

সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

7

ফিরে দেখা ২০২৫: বছরের আলোচিত সব তারকাদের বিয়ে

8

মাদারীপুরে সাড়ে ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

9

২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

10

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক র

11

ইসরাইলের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর

12

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন তুরস্কের রাষ্ট্রদূত

13

নরসিংদী-২ আসনে মনোনয়ন জমা দিলেন ড. আব্দুল মঈন খান

14

আবারও হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড

15

তাসকিনের বিপক্ষে মোস্তাফিজের হাসি, দুজনের শিকার ৫ উইকেট

16

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল ঘোষণা ই

17

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

18

ইরানি বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মি

19

খালিদ বিন ওয়ালিদের বায়োপিক নির্মাণ করবেন ‘গেম অব থ্রোনস’ পরি

20