Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাইপাইল নয়, আজকের ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদীতে

ডেস্ক নিউজ : নরসিংদীতে গতকাল শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আজ শনিবার আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। আগের ভূমিকম্পের ২৪ ঘণ্টা না যেতেই নতুন কম্পন ধরা পড়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে।

শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি হয়েছিল সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে; আর আজ শনিবারের ভূমিকম্প অনুভূত হয় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে। যদিও আজকের ভূমিকম্পটি শক্তিতে ছিল অনেকটা দুর্বল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। তাই বড় ধরনের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে উৎপত্তিস্থল নিয়ে সকাল থেকে বিভ্রান্তি তৈরি হয়।

 
দুপুরের দিকে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিজাম উদ্দিন আহমেদ জানান, তাদের ওয়েবসাইটে প্রথমে দেখানো হয়েছিল, কম্পনটির উৎস গাজীপুরের বাইপাইলে, ঢাকার উত্তর দিকের প্রায় ২৬ কিলোমিটার দূরে। সরকারি পর্যবেক্ষক প্রতিষ্ঠানটির সাইটেও একই তথ্য দেখা যাচ্ছিল। কিন্তু ঘণ্টাখানেক পর ওয়েবসাইটের তথ্য হালনাগাদ হলে দেখা যায় ভিন্ন চিত্র। ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আজকের কম্পনের উৎপত্তিস্থল আসলে নরসিংদীর পলাশ। ঢাকার সঙ্গে দূরত্ব ২৬ কিলোমিটার (একই) হলেও অবস্থানগত দিক থেকে এটি গতকালের ভূমিকম্পের উৎস নরসিংদীর মাধবদীর কাছাকাছি।
 
দুটি ভূমিকম্পই একই গভীরতায় হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা দুইদিনের এই কম্পন রাজধানী ও আশপাশের মানুষকে আবারও মনে করিয়ে দিলো ভূমিকম্প ঝুঁকির বাস্তবতা, আর বিশেষজ্ঞদের সামনে প্রশ্ন রেখে গেল, মাধবদী, পলাশ অঞ্চলে ভূতাত্ত্বিক চাপ কি ক্রমেই জমে উঠছে।

 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কত ভোট পেলেন তাসনিম জারা

1

জাতীয় দলে সাকিবকে ফেরানো নিয়ে সবশেষ যা জানাল বিসিবি

2

টানা ৩ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায়

3

সোমেশ্বরী নদী থেকে চুরি, ২ জনকে কারাদন্ড

4

মির্জা ফখরুলের আসনে আসছেন তারেক রহমান

5

ব্যাটিংয়ের পর বল হাতেও বাংলাদেশের দাপট

6

রমজানে বিভাজন দূর করুন, সাহায্য পৌঁছে দিন: জাতিসংঘ মহাসচিব

7

পুলিশ স্টাফ কলেজে দক্ষ অফিসারদের পদায়নের নির্দেশ

8

দুই বছর পর ফিরে যা বললেন অপু বিশ্বাস

9

মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে

10

বিরামপুরে আদিবাসী কিশোরী ফুটবল প্রতিযোগিতা॥

11

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অতিরিক্ত টহল তৎপরতা এবং চেকপোষ্ট স্থাপন॥

12

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল

13

এ রায় শুধু হাসিনার অপরাধের বিচার নয় স্বৈরশাসনের কবর: বিএনপি

14

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনান

15

১১ দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব : নাহিদ ইসলাম

16

বিদেশ থেকে কতটুকু স্বর্ণ আনতে পারবেন

17

উত্তর কোরিয়ার পারমাণবিক কৌশলে ঘনীভূত হচ্ছে যুদ্ধের ধোঁয়াশা

18

এক হারে শেষ সব স্বপ্ন পাকিস্তানের

19

এবার মমতার বিরুদ্ধে শুভেন্দুর ১০০ কোটির মানহানি মামলা

20