Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান তার সঙ্গে ছিলেন। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। 

এর আগে একুশের প্রথম প্রহরে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ও মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর শ্রদ্ধা জানান বিএনপির নেতারা। এরপর শ্রদ্ধা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খান।

তিন বাহিনীর প্রধানের পর শ্রদ্ধা জানান সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ জামায়াত জোট থেকে বিজয়ী সংসদ সদস্যরা।

এরপর শ্রদ্ধা জানান বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। তাদের পরে বেদীতে ওঠেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনার। এদিকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো শহীদ মিনার এলাকা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনি উত্তাপে শৃঙ্খলার প্রতীক সেনাবাহিনী

1

বিশ্বমঞ্চ ঘুরে এবার বাংলাদেশে ‘নিশি’

2

এমএলএসের সেরা গোলরক্ষক ও আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে ভেড়াল ই

3

দ্বিতীয় বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা মালাইকার

4

অগ্নি-ককটেল সন্ত্রাস কারা করে, জানালেন সোহেল তাজ

5

শীতকালীন ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন দেড় লাখের বেশি মার্কিনি

6

ফেব্রুয়ারি মাসের জন্য ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

7

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

8

হামজা-শমিতরা কঠিন কাজটাই সহজ করে দিয়েছে

9

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর

10

এবার কোয়ান্টাম অস্ত্র নির্মাণ চীনের!

11

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

12

প্লট বরাদ্দে দুর্নীতি : পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৪

13

প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক

14

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

15

যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে তীব্র জ্বালানি সংকটে কিউবা

16

ভারত-পাকিস্তান ম্যাচ গড়ল নতুন রেকর্ড

17

পান্তের নেতৃত্বে খেলবেন কোহলি, দল ঘোষণা

18

ঘরে বসে অনলাইনে গ্যাস বিল পরিশোধ করবেন যেভাবে

19

কোন বাদামে কমবে কোলেস্টেরল, হার্ট থাকবে সুস্থ?

20