Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

শীতের মধ্যেই বৃষ্টির আভাস, হতে পারে যেসব জায়গায়

ডেস্ক নিউজ : মাঘ মাসে শীতের বিপরীতে দেশের আবহাওয়া আচরণ করছে এলোমেলো। ভোরবেলা থেকে সকালে থাকছে হালকা শীত। দুপুর থেকে বিকালের আগপর্যন্ত রোদের তেজে ছড়াচ্ছে উষ্ণতা। শেষ বিকল পর রাত অবধি শীতের সঙ্গে হালকা হিমেল বাতাস, আর কুয়াশা। আগামী দিনগুলোতে প্রকৃতির এই আচরণের খুব একটা পরিবর্তন হবে না। তাপমাত্রা থাকবে হ্রাস-বৃদ্ধির মধ্যে। হাড়কাঁপানো শীতও জেঁকে বসবে না। উলটো দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের আগামী ৫ দিনের পূর্বাভাস থেকে এমন তথ্য জানা গেছে।এতে বলা হয়েছে, আজ ২৭ জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল ২৮ জানুয়ারি দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, ২৯ ও ৩০ জানুয়ারি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অবশ্য ৩১ জানুয়ারি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা অমানবিকভাবে গুম, খুন, নির্যাতন করেছেন: সালাহউদ্দি

1

ইন্দোনেশিয়ার জাভায় আগ্নেয়গিরিতে ছয় দফা অগ্ন্যুৎপাত, উচ্চ সতর

2

আজকের স্বর্ণের দাম: ৩ নভেম্বর ২০২৫

3

প্রতারক চক্র নিয়ে সতর্ক করল এনবিআর

4

ট্রাম্পের খোঁচার পর যে শর্তে নির্বাচনে রাজি জেলেনস্কি

5

সংবিধান সংস্কারে গণভোট: স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচা

6

‘ভারত আইনগতভাবে হাসিনাকে প্রত্যর্পণে বাধ্য’

7

খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্

8

দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: ড. জালাল

9

মক্কায় গেছেন পূর্ণিমা

10

৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চান জামায়াত আমির

11

বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে যা বললেন সৈয়দা রিজওয়ানা

12

তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের একটা কনফিডেন্স বুস্ট

13

তবে কী ডি লিখটই কুফা?

14

আজকের মুদ্রার রেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬

15

আমুর নামে ব্যাংকে থাকা টাকার পরিমাণ প্রকাশ

16

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই : মির্জা ফখরুল

17

সংবিধানে পঞ্চদশ সংশোধনী: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুন

18

গুরুত্বপূর্ণ ম্যাচে বাবরের জায়গায় খাজা নাফেকে খেলানোর পরামর্

19

জাতি হারিয়েছে একজন অভিভাবক: হানিফ সংকেত

20