Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

সবজির বাজারে স্বস্তি, স্থিতিশীল মাছ ও মাংসের দাম

ডেস্ক নিউজ : ঊর্ধ্বগতিতে চলা সবজির দাম গত কয়েক দিন ধরে কিছুটা কমতে শুরু করেছে। তবে স্থিতিশীল মুরগি ও গরুর মাংসের দাম। কমছে না মাংসের দাম। ইচ্ছে থাকলেও লাগামহীন বাজারে বেশি দাম হওয়ায় মাংস কেনার সামর্থ্য নেই নিম্ন আয়ের ক্রেতাদের। অনেক পরিবার আগের মত গরুর মাংস কিনতে পারছে না।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়– খুচরা দোকানগুলোতে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা, সোনালি মুরগি ২৮০ টাকা, পাকিস্তানি মুরগি ৩২০ টাকা ও দেশি মুরগি ৬০০ টাকা কেজি দরে। আর দেশি হাঁস বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়।

‎রাজধানীর বাজার ঘুরে আরও দেখা গেছে- গরুর মাংস প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগেও যার দাম ছিল ৬৫০–৬৮০ টাকার মধ্যে। এছাড়া প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মুলা প্রতি কেজি ৫০ টাকায়, ঝিঙ্গা প্রতি কেজি ৬০ টাকায়, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাক, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, বাজারে নতুন উঠা শালগম প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি কেজি বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, কঁচু প্রতি কেজি ৬০ এবং শিম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, মাছের বাজারে আগের মতোই দাম রয়েছে। বড় রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪২০ টাকা, মাঝারি রুই ৩০০ থেকে ৩২০ টাকা ও ছোট রুই ২৫০ থেকে ২৮০ টাকা কেজি দরে। কাতল মাছের দাম ৩৮০ থেকে ৪৫০ টাকা, শিং মাছ ৫৫০ টাকা, মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২৫০ টাকা, পাঙাশ ১৮০ থেকে ২৩০ টাকা, এবং তেলাপিয়া ১৫০ থেকে ২২০ টাকা, সিলকার্প মাছ ২৫০-৩০০ টাকা, বোয়াল মাছ ৫০০ থেকে ৭০০ টাকা, কালিবাউশ মাছ ৪৫০ টাকা, আইড় মাছ ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া অন্যান্য মাছের মধ্যে ছোট চিংড়ি ৩০০ টাকা, কাঁচকি মাছ ৪৫০ টাকা, মলা মাছ ৩০০ টাকা, পাবদা মাছ আকারভেদে ৩০০ থেকে ৬০০ টাকা, গলদা চিংড়ি আকারভেদে ৬৫০ থেকে ৭৫০ টাকা কেজি দামে বিক্রি করতে দেখা গেছে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচন নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

1

ওসমান হাদির বোন পরিচয়ে বক্তব্য দেওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি

2

৪০-এ দীপিকা, গ্ল্যামার ও মাতৃত্বের ছোঁয়ায় এক নতুন পথচলা

3

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

4

আয় কমছে টেসলার, বাজার বাড়ছে বিওয়াইডির

5

১ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

6

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতা

7

ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর

8

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক র

9

রিয়াল অধ্যায়ের অজানা গল্প বললেন আর্জেন্টাইন তারকা

10

৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমি

11

অক্ষয় খান্নাকে নিয়ে কেন এমন ধারণা ক্যাটরিনার?

12

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

13

মামদানির জয়ের পর নিউইয়র্কের ইহুদিদের ইসরাইলে চলে আসতে বললেন

14

‘ন্যায়বিচারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না’, শেখ হাসিনার রায়ে ট্

15

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, মাকে হা

16

সমাপনী অনুষ্ঠানে নাকভি থাকছেন, এবার ভারত কী করবে

17

আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা

18

মিস ইউনিভার্সের মঞ্চে আহত প্রতিযোগী আইসিইউতে

19

৫০ বছরের মধ্যে সেরা হজ হয়েছে এ বছর, ঘোষণা সৌদির

20