ডেস্ক নিউজ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ঢাকার ইরান দূতাবাস।
রবিবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দূতাবাস জানায়, ইরান এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।
তারা শহীদ শরিফ হাদির পরিবার, সহকর্মী ও সব প্রভাবিত ব্যক্তির জন্য শান্তি ও শক্তির প্রার্থনা করছে। এ ছাড়া, বাংলাদেশের স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্যও আশা প্রকাশ করেছে ইরান।
মন্তব্য করুন