Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ : জনগণের প্রত্যাশা ও সমর্থনের প্রতিফলন হিসেবেই বিএনপির ভূমিধস বিজয় এসেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে বড় জয়ের পর নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন। 

মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনের অনেক আগেই বলেছিলাম, সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে। জনগণ তাদের রায় দিয়েছে। গত ১৫ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতার ফলেই এ বিজয় এসেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের গণতান্ত্রিক লড়াই আজ সফলতার মুখ দেখেছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো ক্যাডারভিত্তিক সংগঠন নয়; এটি জনগণের দল। মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিজয়ের পরদিন নেতার সঙ্গে সাক্ষাৎ করতে আসা সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপনের আহ্বান জানান এবং জনগণের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরুখকে নিজের চেয়েও ‘বড় অভিনেতা’ বললেন জেসন মোমোয়া

1

এবার ১৪ ঘণ্টায় এলো ২৩ লাখ ৬৮ হাজার টাকা

2

গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি : রিজভী

3

সীমান্তের ওপারের লোকজন খেলাধুলার চেতনা নষ্ট করেছে: শাহিন

4

বেতদিঘী ইউনিয়নে নিজ উদ্যেগে রাস্তা নির্মাণ॥

5

কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ

6

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

7

অগ্নি-ককটেল সন্ত্রাস কারা করে, জানালেন সোহেল তাজ

8

পাকিস্তানে থানার কাছে শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহত

9

শ্রমবাজারে সনদ জালিয়াতি রোধে প্রধান উপদেষ্টার নির্দেশ

10

প্রথম ধাপে ভেনেজুয়েলা থেকে ৫ কোটি ব্যারেল পর্যন্ত তেল আনার ঘ

11

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে ভারত ‘গুরুত্বপূর্ণ অংশী

12

বিপিএলে রেকর্ড পারিশ্রমিক পেয়েছেন বিদেশি যেসব তারকা

13

২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনি

14

‘সঠিকভাবে’ হিজাব না পরায় গ্রেফতার আফগান তরুণী, ১৩ দিন পর মুক

15

সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের ৩ দফা

16

হ্যাজেলউডের ইনজুরিতে শাপে বর, মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রে

17

হাসিনার মামলার রায় পড়া শুরু

18

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ  ৩ মাদক ব্যবসায়ি আটক

19

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৯

20