Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন,  আজ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। দেশের মানুষ গণতন্ত্রের অন্যতম শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত করেছে। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করবেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি এসব কথা বলেন। এর আগে তার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে ছিলেন। 

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, বেসরকারিভাবে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। এর বাইরে জোটের অনেকেই বিজয়ী হয়েছেন। আগামী ৫ বছর তারা (জনগণ) বিএনপি ও তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন। 

তিনি বলেন, শতভাগ সন্তুষ্টি কঠিন ব্যাপার। মোটামুটি ভালো নির্বাচন হয়েছে। আগের নির্বাচনগুলোর তুলনায় প্রাণহানি কম হয়েছে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়নি। তবে ভোট না দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসা যায়নি। আরও বেশি মানুষ ভোট দিলে ভালো হতো। 

তিনি আরও বলেন, আমরাতো ২৯২ আসনে প্রার্থী দিয়েছিলাম। আশা করেছিলাম সবাই জিতবেন। এমন আশা সবাই করেন। এমনটি যারা ২/৩শ ভোট পান তারাও করেন। তবে আশা করছি আগামী নির্বাচনে বিএনপি আরও বেশি আসন পাবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি

1

৬০০ বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রতলে

2

দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান

3

‘মাইনাস ফোর’ একটি দুষ্টচক্রের ফালতু কথা: প্রেস সচিব

4

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানিতে ৪৫টি আবেদন মঞ্জুর

5

ইউরোপের বিরুদ্ধে গিয়ে এশিয়ায় ঝুঁকছে রাশিয়া

6

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবী

7

ভরা মঞ্চে প্রেমিকা রাশমিকার হাতে চুমু খেলেন বিজয়

8

হাসিনার হয়ে কেন মামলা লড়তে চান না, কারণ জানালেন জেড আই খান

9

আইপিএল মিনি অকশনে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ, তালিকায় স

10

বেনিনের অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করা হয়েছে, জাতির উদ্দেশ্যে

11

নোয়াখালীর টানা তৃতীয় হার, শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স

12

গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে কী বলছে রাশিয়া?

13

বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে মেরামতে ধীরগতি অ

14

ট্রাম্পের কড়া বার্তাকে ‘স্বাগত’ জানাল নাইজেরিয়ার সরকার

15

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড

16

গণভোটের পক্ষে প্রচারণা চালাতে সমাজের স্টেকহোল্ডারদের প্রতি আ

17

লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

18

সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

19

লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের

20