Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদে বিএনপি স্বাক্ষরিত পাতা সরিয়ে নেওয়া হয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রজনতার আন্দোলনে বিজয়ের পথ সুগম করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ-অভ্যুত্থান পরবর্তী ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষরিত কপি থেকে বিএনপির স্বাক্ষরিত পাতা বদল করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে জুলাই সনদের যে পাতায় স্বাক্ষর করা হয়েছিল, সেই পাতা বদল করে ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে। দেশে নির্বাচন যেন না হয় সেজন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে।

বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের অন্ধ গফুরের বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন।বিএনপির এই নেতা আরও বলেন, একটা ফ্যাসিবাদী আমল সরে গিয়েছে। বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার আমল। বিরোধীদল যেন কথা বলতে না পারে, সেই আমল সরে গেছে। ওই আমলে মানুষ ফিসফিস করে কথা বলত। মুক্ত কণ্ঠে কথা বলার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর লড়াই করেছেন।

জানা যায়, রাজবাড়ীর জন্মান্ধ গফুর মল্লিক (৭৯) ট্রেনে ফেরি করে বাদাম, নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এমন দৃশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি গফুর মল্লিকের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন বিএনপি নেতাকর্মীদের। তারই ধারাবাহিকতায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে গফুর মল্লিককে ১ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুল রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মমিন মিথুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেলসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একক এখতিয়ারে গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহম

1

হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা বের হওয়া সব জাহাজ আটকানো হবে:

2

ময়মনসিংহ-১০ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আখতারুজ্জামান বাচ্চু

3

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচাল

4

ইরানে হামলার তীব্রতা বাড়াতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান

5

১৬ নভেম্বর আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ

6

প্রতারক চক্র নিয়ে সতর্ক করল এনবিআর

7

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭০ হাজার

8

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

9

নুরুল হকের জন্য পটুয়াখালী-৩ আসন ছাড়লো বিএনপি, মনোনয়ন ফরম সংগ

10

নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ

11

তাসকিনের বিপক্ষে মোস্তাফিজের হাসি, দুজনের শিকার ৫ উইকেট

12

রাষ্ট্রদূত হিসেবে কোষ্টারিকায় মুশফিকুল ফজল আনসারীর পরিচয়পত্

13

সিনেমায় লুক নিয়ে ট্রলের শিকার, জবাব দিলেন সালমান খান

14

‘দ্য রাজা সাব’ শোতে প্রভাস ভক্তদের অগ্নিকাণ্ড!

15

প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ

16

সামাজিক মাধ্যমে ভুয়া চাকরির ফাঁদ থেকে সাবধান

17

‘স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়েছি, পরিবার হিসেবে নয়’

18

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দেশের জ্বালানি পরিস্থিতি তু

19

হাদির অবস্থা অপরিবর্তিত, উন্নতি হলে বিদেশে নেওয়ার পরিকল্পনা

20