Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘ ২২ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ডেস্ক নিউজ : দীর্ঘ ২২ বছর পর আগামী ২৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারে রাজশাহীতে যাচ্ছেন। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১৩টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারেক রহমান।  

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী-২ (মহানগর) আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু জানান, তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে আসছেন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি চেয়ারম্যান এক বিশাল নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।  

এদিকে তারেক রহমানের সফরসূচি চূড়ান্ত ঘোষণার পরপরই রোববার সকাল থেকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গেছে। রাজশাহীতে তারেক রহমানের আগমনের বিষয়টি জানাজানি হওয়ার পর সকাল থেকেই নগরীতে দলীয় নেতাকর্মীমের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।  তারেক রহমানের নির্বাচনি সমাবেশকে সফল করতে শুরু হয়েছে প্রচার সমাবেশ। জানা গেছে, সর্বশেষ ২০০৩ সালে দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণে তিনি রাজশাহী এসেছিলেন। 

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় নগরীর পদ্মা আবাসিক এলাকায় মিজানুর রহমান মিনুর বাসভবনে রাজশাহী নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের মোট ১৩টি আসনের দলীয় প্রার্থী, মহানগর ও জেলা বিএনপি নেতাদের সঙ্গে ভার্চুয়ালি সভা করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৯ জানুয়ারি তারেক রহমান তার রাজশাহী সফরের কথা চূড়ান্ত করে রাজশাহীতে তিন জেলার নির্বাচনি সমাবেশের প্রস্তুতি শুরুর নির্দেশ দেন। এই সমাবেশের বিষয়টি রাজশাহী বিভাগের বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদেরকেও অবগত করানোর কথা বলেন তিনি।

মিজানুর রহমান মিনু জানান, ওইদিন তারেক রহমান রাজশাহীতে পৌঁছে দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসা ময়দানের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

তিনি জানান, তারেক রহমান ২৯ জানুয়ারি বিমানে দুপুর সোয়া ১২টায় রাজশাহীতে নামবেন। সেখান থেকে সরাসরি যাবেন মাদ্রাসা মাঠের সমাবেশস্থলে। রাজশাহীর সমাবেশ শেষ করে সড়কপথে নওগাঁর পথে রওনা করবেন। সন্ধ্যার পর নওগাঁ বাইপাসে নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন। নওগাঁর সমাবেশ শেষ করে সড়কপথে বগুড়ায় যাবেন। ওই রাতেই বগুড়াতে আরেকটি নির্বাচনি সমাবেশ করবেন। সমাবেশ শেষ করে বগুড়ায় বিএনপি চেয়ারম্যানের রাত্রিযাপনের সম্ভাবনা রয়েছে। 

মিনু আরও বলেন, রাজশাহীতে তারেক রহমানের নির্বাচনি সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ। ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তিন জেলার কয়েক লাখ নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। অন্যদিকে দলীয় সূত্রে আরও জানা যায়, রাজশাহীর নির্বাচনি সমাবেশে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার ১৩ আসনের দলীয় প্রার্থীসহ নেতাকর্মীদেরকে অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  রোববার সকাল থেকেই এই তিন জেলা ছাড়াও রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন। 

শনিবার রাতে তারেক রহমানের ভার্চুয়াল সভায় রাজশাহীর ছয় আসনের দলীয় প্রার্থী ছাড়াও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, নাটোর-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও মহানগর বিএনপির নেতারা অংশগ্রহণ করেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ড নিয়ে হুমকি দেওয়া বন্ধ করুন: ট্রাম্পকে ডেনিস প্র

1

৫৯ বছরে মা হলেন তিনি

2

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন আমীর খ

3

অভিবাসনবিরোধী অভিযানে ৫ বছরের শিশুকে আটক করল যুক্তরাষ্ট্র

4

১১তম গ্রেডে প্রাথমিক শিক্ষকদের বেতন কত বাড়বে?

5

সরকার জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নিলে ছাড় দেবে না জামায়া

6

আচরণবিধি লঙ্ঘনের শোকজের জবাব দিলেন সারজিস ও নওশাদ

7

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের জন্য জরুরি নির্দ

8

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ৩০

9

দেড় মাসে দেড় লাখ আফগানকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান-ইরান

10

যে কারণে পদ হারালেন বিএনপির দুই নেতা

11

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, নিশ্চিত কর

12

পরিবেশ অত্যন্ত চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে : ইসি

13

নিজ দলের কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ আন্দালিব প

14

হেভিওয়েট প্রার্থীরা কে কার মুখোমুখি

15

পুঁচকে যুক্তরাষ্ট্রের সামনে এলোমেলো বিশ্বচ্যাম্পিয়ন ভারত

16

৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ

17

স্বর্ণের দামে বড় লাফ, সব রেকর্ড ভাঙল

18

মেয়ে-স্ত্রীসহ সাবেক মেয়র আতিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

19

লিটনের পর হৃদয়কেও নিল রংপুর

20