Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদে রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা

ডেস্ক নিউজ : জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের সদস্যদের অশোভন অঙ্গভঙ্গির তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। এছাড়া সংসদে কথা বলার ক্ষেত্রে সিরিয়ালিটি বা পর্যায়ক্রম বজায় রাখার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান ও চিফ হুইপ নূরুল ইসলাম।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামাল এর সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা এ বিষয়ে কথা বলেন। সংসদে অশোভন আচরণের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ড. শফিকুর রহমান বলেন, সংসদ সদস্যদের বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের সম্মানিত কিছু সদস্যের অশালীন অঙ্গভঙ্গি আমার বিবেকে আঘাত করেছে। আমি চার-পাঁচবার নির্বাচিত হওয়া সদস্যদের কাছ থেকে এমন আচরণ আশা করিনি। আমরা প্রথম দিনই বলেছিলাম, এখানে একটি ভালো সংস্কৃতির চর্চা হোক।

কিন্তু বারবার বলার পরও এমন আচরণ দুঃখজনক এবং আমি এর তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, সংসদে কথা বলার ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে কথা বলার সুযোগ পাওয়ার ক্ষেত্রে যে বৈষম্য তৈরি হয়েছে, তা উদ্বেগের। বিরোধী দলীয় নেতার বক্তব্য অনুযায়ী স্পিকার সকলকে সংসদীয় শিষ্টাচার বজায় রাখার এবং কার্যপ্রণালী বিধি অনুযায়ী আলোচনার পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানান।

এ সময় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম নতুন সদস্যদের সুযোগ দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, সংসদে ২২০ জন নতুন সদস্য আছেন। তারা তাদের নির্বাচনী এলাকা ও দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চান। কিন্তু অনেকেই বারবার সুযোগ পেলেও, কেউ কেউ একবারও কথা বলার সুযোগ পাচ্ছেন না। চিফ হুইপ স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে জানান, যিনি নোটিশ আগে দেবেন, তারটা যেন সিরিয়াল অনুযায়ী আগে আসে। বিষয়টি যদি কিছুদিন অনুসরণ করা হয়, তবে নতুন সদস্যরা উৎসাহ পাবেন এবং সংসদ আরও প্রাণবন্ত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পতনের চেয়ে ৫ গুণ বেশি শেয়ারে দরবৃদ্ধি, বেড়েছে লেনদেনও

1

নতুন সরকারের কাছে কী প্রত্যাশা জ্যোতির?

2

নেদারল্যান্ডসকে হারানোর পর যে সমীকরণের সামনে পাকিস্তান

3

ইরান যুদ্ধ থেকে ‘পালানোর পথ’ খুঁজছে ইসরাইল

4

নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

5

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

6

নারী ফুটবলের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ফিফা-বাফুফে

7

পদ্মায় ধরা পড়ল ১০ কেজির আইড়, দাম কত জানেন?

8

খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

9

ফেব্রুয়ারি মাসের জন্য ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

10

আটোয়ারীতে পুলিশের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু

11

দেশজুড়ে তার কোটি কোটি সন্তান : কনকচাঁপা

12

ব্রাজিল-ফ্রান্স লড়াই কবে, কখন-কোথায় দেখবেন

13

বোচাগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন

14

বিশ্বকাপে বাংলাদেশের দারুণ পারফরম্যান্স, সোবহানার রেকর্ড

15

উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্প

16

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস আইএলও মহাপরি

17

আমি প্রফেশনালি ছোটবেলা থেকেই গান শিখেছি: তানিয়া বৃষ্টি

18

ইকরার মৃত্যুতে আলভীসহ এক অভিনেত্রীর নামে মামলা

19

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

20