Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল

ডেস্ক নিউজ : সম্প্রতি অনলাইনে প্রচার করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ শীর্ষক মন্তব্য করেননি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রকৃতপক্ষে, দাবিটির সূত্রপাত একটি সার্কাজম পেজ থেকে হলেও পরবর্তীতে তা আসল বক্তব্য দাবিতে অনলাইনে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, আসিফ মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পর্যবেক্ষণেও আলোচিত দাবিতে কোনো পোস্ট পাওয়া যায়নি। আলোচিত দাবির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘নিউজ টাইম টিভি’ নামের একটি ফেসবুক পেজে গত ২৮ মার্চে আলোচিত দাবির মূল সূত্রপাত পোস্টটি পাওয়া যায়। ‘নিউজ টাইম টিভি’ এর উক্ত ফটোকার্ডটিও নানা ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে।

‘নিউজ টাইম টিভি’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োর ক্যাটাগরিতে ‘স্যাটায়ার/প্যারোডি’ উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণে এরূপ আরও নানা ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত দাবিটিরও মূলত ব্যাঙ্গাত্মক বা সার্কাজম পোস্ট হিসেবেই সূত্রপাত হয়েছে। সুতরাং, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি হঠাৎ আলোচনায়, ব্যাপার কী?

1

পরীমনির সেই ‘আপত্তি’ কাটিয়ে ফের রাজের নায়িকা মিম

2

প্রায় ৩০ বছর পর এবার শীতকালে রোজা সৌদি আরবে

3

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

4

কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

5

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: শাহবাজ শরিফ

6

ট্রাম্পের খোঁচার পর যে শর্তে নির্বাচনে রাজি জেলেনস্কি

7

প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

8

এনরিকের সঙ্গে ‘আজীবন চুক্তি’র কথা ভাবছে পিএসজি

9

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড

10

নওগাঁয় জামায়াতের বিজয় শোভাযাত্রা

11

বলিউড থেকে কি বিদায় নিলেন আনুশকা?

12

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি

13

মা-বাবার মতোই প্রেম করে বিয়ে করলেন মাহাদিয়া

14

প্রকাশিত হলো সংগীতশিল্পী রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্

15

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা

16

ভারত শেষ চারে উঠবে না, দাবি আমিরের

17

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি, মুখপাত্র হচ্ছেন আসিফ মাহম

18

তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্র

19

ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির

20