Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালী-২ আসনে জামায়াতের নিজস্ব প্রার্থী চেয়ে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী–আশিংক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে মনোনীত প্রার্থী এনসিপির সুলতান জাকারিয়াকে প্রত্যাখ্যান করে সাধারণ ভোটাররা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। এই কর্মসূচিতে তারা জামায়াতের নিজস্ব প্রার্থী মাওলানা সাইয়েদ আহম্মদকে মনোনীত করার দাবি জানিয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সেনবাগ রাস্তার মাথায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, সুলতান জাকারিয়ার সঙ্গে এলাকায় সাধারণ মানুষের কোনো পরিচয় নেই এবং তিনি জনসংযোগও করেননি। তাই তাকে প্রার্থী হিসেবে তারা মেনে নিতে রাজি নন। জনসমর্থনহীন প্রার্থী চাপানো হলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না। দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে কাজ করা মাওলানা সাইয়েদ আহম্মদকে জামায়াতের প্রার্থী হিসেবে দেখতে চান তারা। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে মিছিল বের করেন, যা কিছুক্ষণ যান চলাচল বন্ধ করে দেয়। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ দাবি করেছেন এবং দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

এ বিষয়ে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার বলেন, দলের সাধারণ কিছু কর্মি সমর্থক না বুঝে ওই কর্মসূচি পালন করেছে। এর সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। আমরা বিষয়টি জানার পরপরই তাদেরকে ডেকে তারা যে অন্যায় করেছে সেটি বলা হয়েছে। একই সঙ্গে জামায়াতের ইতিপূর্বে ঘোষিত প্রার্থী সাইয়েদ আহমেদকে দ্রুত প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জমা দিতে বলা হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের বেতন-বোনাস দিতে ঋণ সহায়তা চান পোশাক শিল্প মালিকরা

1

৫৯ বছরে মা হলেন তিনি

2

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্

3

‘ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না’, হঠাৎ কেন এ কথা বললেন কিম

4

খামেনি নিহত হয়েছেন, পাওয়া গেছে তার মরদেহ!

5

অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

6

সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত বন্ধে সম্মত ইরান: ওমান

7

অসহায় এক মিনতি নিয়ে তোমার সামনে হাত তুলেছি

8

যতক্ষণ বেঁচে থাকব, দেশবাসীকে ছেড়ে যাবো না

9

গ্রিস উপকূলে নৌকা থেকে ১৭ মরদেহ উদ্ধার, হাসপাতালে ২

10

‘প্রেমের সম্পর্কে জড়াব না, সরাসরি বিয়ে করব’

11

নভেম্বরের ৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৫ কোটি ডলার

12

শঙ্কা বাড়াচ্ছে ভূমিকম্প

13

দুই দিনের সফরে মালয়েশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম

14

আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার

15

হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ: সালাহউদ

16

তরুণদের অংশীদার না করলে শিক্ষা সংস্কার সম্ভব নয়: সুজান ভাইজ

17

পাকিস্তানকে ৫৪ রানে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

18

বার্সার রেকর্ড ১৬ আর রিয়ালের ১৪তম স্প্যানিশ সুপার কাপের লড়াই

19

ইংল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল উইন্ডিজ

20