Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ধানের শীষ মার্কায় ভোট প্রদানে গণ সংযোগ॥

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে পৌরসভার ০৪ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ চলছে। গতকাল রবিবার সকালে ফুলবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডে সংসদ সদস্য প্রার্থী ব্যরিস্টার এ কে এম কামরুজ্জামন এর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য গণসংযোগ করে এবং প্রতিটি ভোটারের বাড়ী বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাদেরকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলহাজ মাহমুদ আলম লিটন।

তিনি বলেন, আমরা দল মত নির্বশেষে উন্নয়নের সার্থে সকলের সহযোগীতা চাই। আমরা এই দেশের উন্নয়নে ধানের শীর্ষ মার্কা প্রার্থীকে বিজয়ী করতে চাই। ফুলবাড়ী পার্বতীপুরের উন্নয়ন চাইলে ধানের শীর্ষ মার্কা প্রার্থীর বিকল্প নেই। তাই আগামী ১২ ফেব্রুয়ারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর উন্নয়ন কর্মকান্ড এবং তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। তিনি আরও বলেন, ফুলবাড়ী উন্নয়ন করতে চাইলে ধানের শীষ মার্কা প্রার্থীকেই ভোট দিতে হবে। আমরা আগামীতে বিজয়ী হলে এই এলাকায় নতুন একটি জেলা বাস্তবায়ন করার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তি করি এবং তার দেওয়া প্রতিশ্রুতি তিনি যেন রক্ষা করতে পারেন সেই জন্য তাকে সহায়তা করি। গণসংযোগকালে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। এ সময় তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মকান্ডের ধারাবাহিকতার কথা তুলে ধরেন।

গণসংযোগে অংশগ্রহণকারী নেতারা বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। গণসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী, আবারও বাবা হচ্ছেন শাকিব খান!

1

ভূমিধসের সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণ এড়ানোর পরামর্শ

2

পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিল সৌদ

3

‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন, তাদেরও জীবন আছে, ব্যথা আছ

4

ফের বিয়ের পিঁড়িতে ‌‘বোঝে না সে বোঝে না’র সেই পাখি

5

ফুলবাড়ীতে ধানের শীষ মার্কায় ভোট প্রদানে গণ সংযোগ॥

6

পেঁয়াজের কেজিপ্রতি দাম ছাড়াল ১০০ টাকা

7

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত’ এমন প্রচারণায় যা বললেন মির্জ

8

মুশফিকের ৯৯তম ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

9

হামজার বিপক্ষে খেলতে রোমাঞ্চিত নেপালও

10

জাপানে ভয়াবহ তুষারপাতে দুর্ঘটনার কবলে অর্ধ-শতাধিক গাড়ি, নিহত

11

ঢাকা-১৯ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ডা: সালাউদ্দিন বাবু

12

কাল পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ

13

এক ওভারে ছয় ছক্কা মেরে আব্বাস আফ্রিদির বাজিমাত

14

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন আস

15

জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

16

দুই বিদেশি তারকাকে দলে ভেড়ালো চট্টগ্রাম

17

যে ২০ আসন পেলো বাংলাদেশ খেলাফত মজলিস

18

অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?

19

ভারতে বিতর্কের মুখে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত

20