Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদ সদস্য হয়েই মন্ত্রীসভায় ডাক পেলেন কায়সার কামাল

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পরই প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রীসভায় যাওয়ার ডাক পেয়েছেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত প্রতিমন্ত্রীর তালিকার ৬ নম্বন সিরিয়ালে ব্যারিস্টার কায়সার কামালের নাম দেখা গেছে। এছাড়াও সকাল সাড়ে ১০টার দিকে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পায় ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, সকালে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পেয়েছি। দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই আমি দিতে চাই। সবার কাছে দোয়া চাই, আমি যেনো আমার দেয়া কথা রাখতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমান্তবর্তী নেত্রকোনা - ১ দুর্গাপুর-কলমাকান্দা আসনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। নির্বাচনে ব্যারিস্টার কায়সার কামাল (ধানের শীষ) প্রতিকে নির্বাচন করেছেন। তার নিকটতম প্রার্থী ১১দলীয় জোটের গোলাম রব্বানীর চেয়ে ৭০ হাজার ৯০৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে পর থেকেই অত্র এলাকার মানুষ তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এদিকে প্রতিমন্ত্রী হওয়ার খবরে আনন্দিত নেত্রকোণা - ১ আসনের বাসিন্দারা। বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ নেওয়ার ডাক পাওয়ার খবরে দুর্গাপুর-কলমাকান্দা এলাকায় মিস্টি বিতরণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ভক্তবৃন্দের প্রার্থনা অব্যাহত রয়েছে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলেনস্কিকে আল্টিমেটাম ট্রাম্পের

1

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

2

তুরস্কে যেভাবে বিধ্বস্ত হলো লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী বিম

3

নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে: মির্জা ফখরুল

4

১৬ বছর পর রাজস্থানে ফিরে ‘অসাধারণ অনুভূতি’ জাদেজার

5

হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

6

পিসিবির সঙ্গে সম্পর্কের ইতি টানলেন আজহার আলী

7

১৯ নভেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

8

টটেনহ্যাম বড় ক্লাব নয়: সাবেক কোচ

9

ইসি দায়িত্বশীল আচরণ করছে না: মির্জা আব্বাস

10

জন্মদিনে ভক্তদের জন্য বিমান টিকিট, সঙ্গে দামি উপহারের আয়োজন

11

বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

12

থাইল্যান্ড ভ্রমণে ভাবনার স্টানিং লুক

13

তাসকিনের বিপক্ষে মোস্তাফিজের হাসি, দুজনের শিকার ৫ উইকেট

14

২৫ কোটি ২০ লাখ রুপিতে অজি অলরাউন্ডারকে দলে ভেড়াল কলকাতা

15

তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা

16

আসছে হেলিকপ্টারের বিকল্প জাইরোকপ্টার, ইঞ্জিন বিকল হলেও হবে ন

17

‘মাইনাস ইমরান’ ধারণা উড়িয়ে দিলেন পিটিআই দলের চেয়ারম্যান গোহর

18

তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্র

19

এনসিএলের মাঝেই ১৫ দিনের ছুটিতে আফিফ হোসেন

20