Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণ করেছেন। বর্তমানে তিনি সৌদি আরবে আছেন। সেখানে ওমরাহ পালন করেছেন। মঙ্গলবার সৌদি ক্লাব আল নাসর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। ক্লাব জানায়, তাদের ব্রাজিলিয়ান তারকা ইসলাম গ্রহণ করেছেন। ক্লাব তার এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। সতীর্থরাও তাকে শুভেচ্ছা জানান।

ইসলাম গ্রহণের পর ক্যাথলিন মক্কার মসজিদুল হারামে যান। সেখানে তিনি ওমরাহ পালন করেন। নতুন ধর্মের আধ্যাত্মিক অনুভূতি তিনি গ্রহণ করেন। ক্লাব তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে। সেখানে বলা হয়, ‘আমাদের খেলোয়াড় ক্যাথলিন সুজার জীবনের একটি বিশেষ মুহূর্ত আমরা সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আল্লাহ তার জন্য দৃঢ়তা দান করুন এবং তার হৃদয় শান্তি ও প্রশান্তিতে ভরে দিন।’

ভিডিওতে আবেগাপ্লুত দেখা যায় ক্যাথলিনকে। চোখের পানি সামলে তিনি বলেন, ‘আমি শুধু সঠিক পথ খুঁজছিলাম এবং নিজের একটি ভালো রূপ দেখতে চেয়েছিলাম।’ক্যাথলিন সুজা একজন সেন্টার ব্যাক। তিনি সৌদি উইমেন্স প্রিমিয়ার লিগে আল-নাসরের অধিনায়ক। তিনি ব্রাজিল জাতীয় দলেও খেলেন। ব্রাজিলের বাইশাদা সান্তিস্তা এলাকায় তার বেড়ে ওঠা। শুরুতে তিনি ফুটসাল খেলতেন।

পরে তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন, পাশাপাশি ফুটবলও খেলেন। মনরো কলেজ মাসটাংস, লুইসভিল কার্ডিনালস, ইউএফসি নাইটসে খেলেছেন। পেশাদার ক্যারিয়ার শুরু করেন এফসি জিরনদিনস দে বোর্দোতে। পরে খেলেছেন ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের মতো দলেও। ২০২৪ সালে যোগ দেন আল-নাসরে। ২০১৮ সালে ব্রাজিলের হয়ে অভিষেক হয় তার। পরের বছর বিশ্বকাপেও খেলেছেন তিনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখবর পেলেন তাসকিন-মুস্তাফিজ

1

রেকর্ড রুপি খুইয়েছে আদানি, মার্কিন আদালতে প্রতারণার অভিযোগ

2

আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক এমডি ও ডিএমডির বিরুদ্ধে দুর্নীতির

3

বাংলাদেশের গ্রুপে থাকা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

4

পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

5

ইমরান খানকে নিয়ে নতুন তথ্য দিলেন তার বোন

6

পাকিস্তানে আরও ক্ষমতাধর হলেন অসীম মুনির

7

কোন আসন থেকে নির্বাচন করবেন, জানালেন নাহিদ

8

যেসব নির্দেশনা আল্লাহর পথে ফিরে আসার শেষ ডাক

9

চট্টগ্রামকে ৩ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী

10

নদীর উপর নির্মিত প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে : উপদেষ্টা

11

১১ দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব : নাহিদ ইসলাম

12

ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট

13

খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা

14

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯২ শতাংশ শিক্ষার্থীই ফেল

15

আইনশৃঙ্খলার উন্নতি ও দুর্নীতি দমনই অগ্রাধিকার: তারেক রহমান

16

মদ্যপানে ইউরোপে বছরে ৮ লাখ মানুষের মৃত্যু!

17

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান

18

রমজানের পণ্য আমদানি: এলসি খোলা নিয়ে যে বার্তা দিলো বাংলাদেশ

19

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্

20