Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ কত পাচ্ছে

স্পোর্টস ডেস্ক : আইসিসি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছিল। আট দলের এই আসরে চারগুণ বাড়িয়ে মোট প্রাইজমানি ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার (১৫২ কোটি ৬৮ লাখ টাকা), যা ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আগের আসরের ৩.৫ মিলিয়ন ডলার (৩৮.৫ কোটি টাকা) থেকে ২৯৭ শতাংশ বেশি। এই প্রাইজমানির পরিমাণ দুই বছর আগে ভারতে অনুষ্ঠিত পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানিকেও ছাড়িয়ে গেছে, যা ছিল ১০ মিলিয়ন ডলার (১১০ কোটি টাকা)।

২০২৩ সালে পুরুষ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা পেয়েছিল ৪ মিলিয়ন ডলার, রানার্সআপরা ২। এবারের নারী বিশ্বকাপের চ্যাম্পিয়নরা পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার (৪৯.২৮ কোটি টাকা), যা ২০২২ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্রাপ্ত ১.৩২ মিলিয়ন ডলার (১৪.৫২ কোটি টাকা) থেকে ২৩৯ শতাংশ বেশি। রানার্সআপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার (২৪.৬৪ কোটি টাকা), যা তিন বছর আগে ইংল্যান্ডের পাওয়া ৬ লাখ ডলার (৬ কোটি ৬০ লাখ টাকা) থেকে ২৭৩ শতাংশ বেশি। দুই সেমিফাইনালে হারা দলের প্রত্যেকেই পাবে ১.১২ মিলিয়ন ডলার (১২.৩২ কোটি টাকা), ২০২২ সালের যা ছিল ৩ লাখ ডলার (৩ কোটি ৩০ লাখ টাকা)।

প্রতিটি দল অংশগ্রহণের জন্যই নিশ্চিতভাবে ২.৫ লাখ ডলার পাচ্ছে। প্রতিটি জয়ের জন্য অতিরিক্ত ৩৪,৩১৪ ডলার তো থাকছেই। গ্রুপ পর্ব শেষে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে ৭ লাখ ডলার করে, আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পাচ্ছে ২.৮ লাখ ডলার। এক জয় পাওয়া বাংলাদেশ এবার সপ্তম স্থানে থেকে আসর শেষ করেছে। অর্থাৎ বাংলাদেশ ২.৫ লাখ ডলার পাচ্ছে অংশগ্রহণ ফি, ২.৮ লাখ ডলার সপ্তম হওয়ায়, আর এক জয়ে ৩৪,৩১৪ ডলার। মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৯০ লাখ টাকা।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চক্রান্ত নস্যাতের দাবি ইরানের

1

তেলের জন্য কোনো রক্ত নয়, বিক্ষোভকারীদের হুঁশিয়ারি

2

প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক: ত

3

জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম

4

প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক

5

নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ

6

জন্মদিনে ভক্তদের জন্য বিমান টিকিট, সঙ্গে দামি উপহারের আয়োজন

7

‘অযৌক্তিক শর্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ’

8

মাধ্যমিকের ৬৪৭ পাঠ্যবই অনলাইনে উন্মুক্ত

9

তরুণদের জন্য মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়া হবে: সালাহউ

10

রমজানে সারা দিন চনমনে থাকতে চান? সাহরির পর ভুলেও যা করবেন না

11

শান্তকে অসাধারণ অধিনায়ক দাবি করে যা বললেন কোচ

12

দেশে গ্যাস সংকট আরও বাড়ার বার্তা

13

প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি এএইচআরবি’র

14

যে সংসদে ফিরিয়েছিলেন প্রাণ, সেখানেই ফিরলেন নিথর দেহে

15

জেন-জিদের সঙ্গে সংঘর্ষের পর নেপালে কারফিউ

16

‘ভারত প্রথম’ নীতি থেকে সরে গেছে যুক্তরাষ্ট্র, ঝুঁকছে পাকিস্ত

17

একীভূত প্রক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের বোর্ড বিলুপ্ত

18

লেভার হ্যাটট্রিকে বার্সার গোল উৎসব, রিয়ালের হোঁচট

19

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

20