Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

শান্ত ও তানজিদ তামিমকে দলে ভেড়াল রাজশাহী

স্পোর্টস ডেস্ক : এবারের আসরে পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি অংশ নিচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স নামে।  প্রাথমিক যাচাই–বাছাইয়ের পর আর্থিক স্বচ্ছতা এবং কাগজপত্রের খুঁটিনাটি বিশ্লেষণ শেষে আগামী পাঁচ মৌসুমের জন্য রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ।

ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়াতে যাওয়া বিপিএলে মাঠ কাঁপাতে কোমর বেঁধেই নেমেছে রাজশাহী। মালিকানা পাওয়ার পরই আসন্ন মৌসুমের জন্য কোচ হিসেবে জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও সাবেক নির্বাচক হান্নান সরকারকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী ১৭ নভেম্বর বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার আগেই ঘর গুছিয়ে নিচ্ছে রাজশাহী। জাতীয় দলের ওপেনার তানজিদ তামিমকে দলে ভিড়িয়ে চমকের শুরু, এবার 'লোকাল বয়' শান্তকেও দলে টানল রাজশাহী।

 

ফ্র্যাঞ্চাইজিটির কোচ হান্নান সরকার আজ (৯ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে লিখেছেন, 'তানজিদ তামিমই শুধু না, নাজমুল হোসেন শান্তও এবার খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। ব্যক্তিগতভাবে শান্তকে আমার দলে পেয়ে কোচ হিসেবে আমি বেশ খুশি। আমি জানি ওর সামর্থ্য সম্পর্কে। আমি জানি, ও কতটা ভালো করতে সক্ষম নিজের দিনে। খারাপ সময়ও হয়তো আসবে, কিন্তু শান্ত যেন রাজশাহীর হয়ে প্রত্যেকটা মুহূর্তই ভীষণ উপভোগ করে, এটাই চাওয়া।'

পরে রাজশাহী ওয়ারিয়র্সের ফেসবুক পেজেও নিশ্চিত করা হয়েছে এই বিষয়ে। ইঙ্গিত দেয়া হয়েছে, শান্তই হয়ত নেতৃত্ব পাচ্ছেন রাজশাহীর। সেই পোস্টে লেখা হয়েছে , 'নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়র্স–এর সাথে স্বাক্ষর করেছেন বলে জানাচ্ছি। একজন প্রমাণিত নেতা এবং শীর্ষ পর্যায়ের প্রতিভা আমাদের দলে যোগদান করলেন।  ওয়ারিয়র্স পরিবারে স্বাগতম।'

এবারের আসরের জন্য শক্তিশালী দলই গড়তে যাচ্ছে রাজশাহী। বেশ কয়েকজন বিদেশি তারকার সঙ্গেও কথাবার্তা চলছে বলে শোনা যাচ্ছে। গুঞ্জন আছে, পাকিস্তানি তারকা সাহেবজাদা ফারহানও খেলতে পারেন এই ফ্র্যাঞ্চাইজির হয়ে। 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বিভাগে বৃষ্টির আভাস

1

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

2

আফগানিস্তানে তুষারপাত ও ভারি বৃষ্টিতে ৬১ জনের মৃত্যু

3

চাঁদাবাজ-দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি : নাহিদ ইসলাম

4

যতদূর দৃষ্টি যায়, মানুষ আর মানুষ

5

আগামী সরকারকে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলা

6

জ্বালানি তেলের দাম বাড়াল ইরান, অস্থিরতার আশঙ্কা

7

আজকের স্বর্ণের দাম

8

জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ শুরু

9

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানিতে ৪৫টি আবেদন মঞ্জুর

10

ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান

11

জিয়া উদ্যানে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

12

ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী

13

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব দৃঢ় ও তাৎক্ষণিক হবে: ইরান

14

ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

15

এ রায় শুধু হাসিনার অপরাধের বিচার নয় স্বৈরশাসনের কবর: বিএনপি

16

নির্বাচনের পর জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে: গোলাম

17

১০০ বছরেও আরেকজন রোকেয়া আসেনি—এটাই আমাদের ব্যর্থতা

18

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে দিল্লি

19

বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

20